শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

বিএনপি ভাঙে আ.লীগ গড়ে : স্বাস্থ্যপ্রতিমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :


স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে ভাঙে, আর আওয়ামী লীগ ক্ষমতায় গেলে গড়ে। বালিয়াটী বাজার কর্নেল মালেক নির্মাণ করে দিয়েছিলেন। বিএনপি ২০০১ ক্ষমতায় আসার পরই বাজারটি ভেঙে ফেলে। আর বর্তমান সরকার আসার পর আমি বাজারটি পেরিফেরি করে দিয়েছি। তিনি বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটী ইউনিয়নে ভিজিএফ এর চাল বিতরণ করার সময় এসব মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন আরো বলেন, সকল মানুষকে নিয়ে ভাল থাকতে হবে। মানুষের মন জয় করতে পারলেই নৌকায় ভোট পাওয়া যাবে। দেশের উন্নয়নের স্বার্থে পুনরায় নৌকায় মার্কায় ভোট আহবান করেন।

বালিয়াটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রুহুল আমিন এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ সিভিল সার্জন ডা. খুরশেদ আলম, সাটুরিয়া ইউএনও নাহিদ ফারজানা সিদ্দিকী, অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সোহেল চৌধুরী, পাকুটিয়া কলেজের প্রভাষক সমরেন্দু সাহা লাহোর, সাটুরিয়া ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পিন্টু প্রমুখ। পরে ৯১৯ জন দুস্থ পরিবারের হাতে ১০ কেজি করে চাল তুলে দেওয়া হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১