বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে শিশু ধর্ষণ মামলায় প্রধান আসামি কারাগারে

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের কমলনগরে তিন বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি আবু ছায়েদকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে তাকে কারাগারে প্রেরণ করা হয়।

এর আগে তাকে ফেনী জেলার বিরিঞ্চি বণানীপাড়া থেকে গ্রেফতার করা হয়।

গত ১ জুন সকালে কমলনগর উপজেলার চরমার্টিন গ্রামে আসামির নিজ বাড়িতে ভিকটিম শিশুকে ধর্ষণ করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় আবু ছায়েদ। পরে শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

একই দিন তিনজনকে আসামি করে থানায় মামলা করে ভিকটিমের পরিবার। বর্তমানে শিশুটির শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে।

আবু ছায়েদ উপজেলার চর লরেন্স এলাকার বাসিন্দা মৃত শাহজাহানের ছেলে।

কমলনগর থানার ওসি ইকবাল হোসেন বলেন, শিশু ধর্ষণের ঘটনার পর প্রধান আসামি আবু ছায়েদ আত্মগোপনে ছিলেন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে ফেনী জেলা থেকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।

এ ঘটনার মামলায় আরো দুইজন আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১