শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ ইং ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

সোনাইমুড়িতে অস্ত্রধারী ৫ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১

আকাশবার্তা ডেস্ক :

নোয়াখালীর সোনাইমুড়িতে অস্ত্রধারী ৫ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশী দোনলা বন্দুক, ১টি এলজি, ১টি খেলনা রিভলবার, ২ রাউন্ড কার্তৃজ, ৬টি চকলেট বোমা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে র‌্যাব-১১ এর সিপিসি-৩ লক্ষ্মীপুর ক্যাম্প থেকে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এরআগে বুধবার বিকেলে উপজেলার মানিক্যনগর মহিলা মাদ্রাসা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, মোহাম্মদ উল্যার পুত্র ইমাম মেহেদী সুজন (১৯), আবু তাহেরের পুত্র মোঃ মাহাবুব হাসান (২০), ইউনুছ মিয়ার পুত্র মোঃ রাসেল (১৯), আবুল হোসেনের পুত্র মোঃ শাকিল হোসেন (২০) ও আব্দুস সালামের পুত্র মোঃ রাসেল (১৯)। তারা সবাই সোনাইমুড়ি উপজেলার মানিক্যনগর গ্রামের বাসিন্ধা।
র‌্যাব জানায়, বুধবার বিকেলে সোনাইমুড়ি উপজেলার মানিক্যনগর গ্রামের মহিলা মাদ্রাসা এলাকায় অস্ত্রসস্ত্র নিয়ে কতিপয় সন্ত্রাসী অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের একদল র‌্যাব সদস্য ওই এলাকায় অভিযান চালায়। এ সময় মহিলা মাদ্রাসা সংলগ্ন থানারহাট রোডের জনৈক সুমনের ওয়ার্কশপের পিছন থেকে ধৃত ৫ সন্ত্রাসীকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সোনাইমুড়ি থানায় অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে।
র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মো. বাবুল আখতার বিষয়টি নিশ্চিত করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০