সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ ইং ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

লক্ষ্মীপুরে হত্যা মামলায় দুই শিক্ষককে হয়রানির প্রতিবাদে বিক্ষোভ, মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরে একটি হত্যা মামলায় পরিকল্পিতভাবে দুই শিক্ষককে জড়িয়ে হয়রানির প্রতিবাদে বিক্ষোভসহ মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। রোববার সকালে সদর উপজেলার গোপালপুর দ্বারিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ২ ঘন্টাব্যাপী এই বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে দ্বারিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি, অভিভাবকবৃন্দ ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।

বিক্ষুব্ধদের অভিযোগ, বিদ্যালয়ের মূল্যায়ন পরীক্ষা চলাকালীন সময়ে ছাত্রী শীলা আক্তারকে নকলে বাধা দেওয়ায় সে গত ২৮ ফেব্রুয়ারী বিষপানে আত্মহত্যা করেন। অথচ ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করে তার পরিবার বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরীফ আহম্মদ ও রোজিনা বেগমসহ দুই শিক্ষককে জড়িয়ে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করে।

ঘটনার ৩ মাস পর গত ২৭ মে লক্ষ্মীপুর জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ওই ছাত্রীর মা বাদি হয়ে ৪ জনকে আসামি করে হত্যার অভিযোগ দায়ের করেন। এতে ওই দুই শিক্ষকেও অভিযুক্ত করা হয়। আদালত তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। এতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা ক্ষুব্ধ হয়ে প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ নষ্ট হওয়ার প্রতিবাদে বিক্ষোভ, মানববন্ধন করে ওই বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অভিভাবকরা। মানববন্ধনে অবিলম্বে মিথ্যা এই অভিযোগ প্রত্যাহারের দাবি জানান আন্দোলনকারীরা।

এএইচ/এবি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০