সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

আজ রাতে রাশিয়ার বিপক্ষে মাঠে নামছে স্পেন

স্পোর্টস ডেস্ক :


শেষ ষোলর প্রথম দিনই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে দুই হেভিওয়েট দল আর্জেন্টিনা ও পর্তুগাল। তাদের হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স ও উরুগুয়ে। নক আউট পর্বের দ্বিতীয় দিনের খেলার প্রথম ম্যাচে রাশিয়ার বিপক্ষে মাঠে নামছে স্পেন। দলটি এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট। তবে স্বাগতিক রাশিয়াও প্রথম পর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে। মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।

রাশিয়া সর্বশেষ বিশ্বকাপের নক আউটপর্ব খেলেছে ১৯৮৬ সালে। অর্থাৎ ১১,৭০৪ দিন পর বিশ্বকাপের নক আউটপর্ব খেলছে তারা। অন্যদিকে ২০১০ সালের শিরোপাজয়ী স্প্যানিয়ার্ডরা ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছিল। তবে চলতি আসরের গ্রুপপর্বে দারুণ পারফর্ম করেছে দুই দলই।

‘এ’ গ্রুপের দল রাশিয়া ৩ ম্যাচে ২ জয় ও ১ হার নিয়ে গ্রুপ রানার্স আপ হিসাবে নক আউট পর্বে উঠেছে। গ্রুপপর্বে প্রতিপক্ষের জালে তারা গোল দিয়েছে ৮টি। প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে জিতেছে ৫-০ গোল। দ্বিতীয় ম্যাচের উরুগুয়ের কাছে ৩-০ গোলে হারলেও মিসরের সাথে ৩-১ গোলে জিতেছে তারা। অন্যদিকে ৩ ম্যাচে ১ জয় ও ২টি ড্র নিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল স্পেন। প্রথম ম্যাচে পর্তুগালের সাথে ৩-৩ গোলে ড্র করে তারা। দ্বিতীয় ম্যাচে ইরানের বিপক্ষে জেতে ১-০ গোলে। আর শেষ ম্যাচে মরক্কোর সাথে ২-২ গোলে ড্র করে তারা।

এবারের আসরে দারুণ গোল ক্ষুধা নিয়ে খেলছে রাশিয়া। ৩ ম্যাচে তিন গোল করে শীর্ষ গোলদাতাদের তালিকায় আছেন রাশিয়ান মিডফিল্ডার ডেনিস চেরিশিভ। এছাড়া গোলের মধ্যে আছেন আর্টেম জুবা (২ গোল, ১ অ্যাসিস্ট) ও আলেক্সান্ডার গলোভিন (১ গোল, ২ অ্যাসিস্ট)। অন্যদিকে স্প্যানিশ ফরোয়ার্ড ডিয়াগো কস্তা আছেন দারুণ ফর্মে। ৩ ম্যাচে তিনি গোল করেছেন ৩টি। এছাড়া একটি করে গোল পেয়েছেন ইস্কো, নাচো ও ইয়াগো আসপাস।

বিশ্বকাপে এবারই প্রথম দেখা হচ্ছে দুই দলের। তবে এর আগে ৬ বার মুখোমুখি হয়েছিল স্পেন ও রাশিয়া। এর মধ্যে চারবারই জিতেছে ফ্রান্স। ২টি ম্যাচ ড্র হয়েছিল। তার মানে স্পেনকে কখনোই হারাতে পারেনি রাশিয়া। এবার দেশের মাটিতে বিশ্বকাপের আসরে স্পেনকে হারাতে পারবে কি রাশিয়া? নাকি স্পেন অপরাজেয়ই থেকে যাবে রাশানদের কাছে?

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930