সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ ইং ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

মর্গের ফ্রিজে জেগে উঠলো ‘মৃত’ নারী !

আন্তর্জাতিক ডেস্ক :


দক্ষিণ আফ্রিকার হাসপাতাল মর্গের ফ্রিজে এক ‘মৃত’ নারী জেগে ওঠার ঘটনা ঘটেছে। ওই নারীকে এখন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে ওই নারীর নাম জানা যায়নি। খবর বিবিসি ও খালিজ টাইমসের।বিবিসি জানায়, ২৪ জুন সড়ক দুর্ঘটনার শিকার ওই নারীকে প্যারামেডিকসরা মৃত ঘোষণা করেন। পরে তাকে গাওটেং প্রদেশের একটি মর্গে নেয়া হয়।

কিন্তু মর্গের একজন কর্মী ফ্রিজে রাখা ওই নারীর মরদেহের খোঁজ নিতে গিয়ে দেখেন, তিনি শ্বাস নিচ্ছেন। পরে ফরেনসিক কর্মকর্তাদের নির্দেশে তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়।

অ্যাম্বুলেন্স কোম্পানি ডিস্ট্রেস অ্যালার্টের অপারেশন ম্যানেজার গেরিট ব্র্যান্ডনিক বলেন, আমরা ঠিকঠাক মতোই আমাদের কাজ করেছি- আমাদের কোনও ধারণা নেই ঘটনাটি কীভাবে ঘটলো।তিনি দুঃখপ্রকাশ করে বলেন, আমাদের কোম্পানির কর্মচারী খুবই মর্মাহত। আমরা জীবিত মানুষকে মৃত করার জন্য এই ব্যবসায় নামিনি বরং আমাদের কাজ হচ্ছে মানুষকে বাঁচিয়ে তোলা।

তিনি আরও জানান, পালস, হার্টবিট সব পরীক্ষা করেই আমরা এই নারীকে মৃত ঘোষণা করেছিলাম।অ্যাম্বুলেন্স সেবাদানকারী এ সংস্থাটি ঘটনাটির জন্য একটি তদন্ত কমিটি গঠন করেছে।তবে দক্ষিণ আফ্রিকায় এ ধরনের ঘটনা এটিই প্রথম নয়। সাত বছর আগে ৫০ বছর বয়সী এক ব্যক্তি ইস্টার্ন কেপ মর্গে চিৎকার করে ওঠেন।২০১৬ সালেও কজুলু নাতালে সড়ক দুর্ঘটনার শিকার এক ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়। কিন্তু পরের দিন দেখা যায় তিনি শ্বাস নিচ্ছেন। যদিও এর পাঁচ ঘণ্টা পর তিনি মারা যান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০