রবিবার ১লা মার্চ, ২০২৬ ইং ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

তরুণীকে ধর্ষণ : ছাত্রলীগ নেতাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা

আকাশবার্তা ডেস্ক : 


নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক তরুণীকে (২০) অপহরণের পর ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (০৫ জুলাই) বিকালে ভুক্তভোগী তরুণী নিজে বাদি হয়ে মাধবদী থানার মেহেরপুর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আমির হোসেনসহ পাঁচজনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন।মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, উপজেলার মোল্লারচর গ্রামের মামার বাড়িতে বেড়াতে আসার সময় দুবছর আগে একই এলাকার মৃত তমিজউদ্দিনের ছেলে রবিউল আউয়ালের সাথে ওই তরুণীর পরিচয় হয়। এর মধ্যে তরুণীকে বিয়ের প্রস্তাব দেয় রবিউল। তরুণীর পরিবার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করলে ববিউল তাদের ওপর ক্ষিপ্ত হয়।

গত রমজান মাসে ওই তরুণী মামার বাড়িতে বেড়াতে এলে গত ২৬ মে সন্ধ্যায় বাড়ির উঠান থেকে রবিউল আউয়াল, মাধবদী থানার মেহেরপুর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আমির হোসেন, শাহজালাল ও তার সহযোগীরা তাকে অপহরণ করে। পরে মাধবদী এলাকায় একটি বাড়িতে তাকে চারদিন আটকে রেখে রবিউল আউয়াল একাধিকবার ধর্ষণ করেন।

ধর্ষণের পর রবিউল আউয়াল ও তার সহযোগীরা মিলে তাকে হত্যার হুমকি দিয়ে তার কাছ থেকে জোরপূর্বক সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে ওই বাড়িতে ফেলে চলে যায়। তরুণী ওই স্থান থেকে মামার বাড়িতে এসে বিষয়টি তাদের অবগত করলে মামার পরিবার রবিউলের পরিবারের লোকজনকে জানায়। তারা বিষয়টির সুষ্ঠু মীমাংসার আশ্বাস দিয়ে কালক্ষেপণ করতে থাকেন। এমনকি মামলা না করার জন্য মামার বাড়িতে ওই তরুণীকে অবরুদ্ধ করে রাখা হয়।

একপর্যায়ে রবিউল ওই এলাকার ক্ষমতাসীন লোকদের সহযোগিতায় তরুণী ও মামার পরিবারকে এলাকা ছাড়ার হুমকি দিয়ে ঘটনাটি চেপে যাওয়ার জন্য বলেন এবং তরুণীকে চট্টগ্রামের তার গ্রামের বাড়িতে চলে যাওয়া জন্য চাপ প্রয়োগ করেন। ওই তরুণী কৌশলে গ্রামের বাড়িতে যাওয়ার কথা বলে মোল্লারচর এলাকা থেকে বেরিয়ে পড়ে এবং বৃহস্পতিবার বিকালে আড়াইহাজার থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল হক বলেন, ওই তরুণীর ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১