বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ ইং ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

লক্ষ্মীপুরে শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরে এগারো বছরের শিশুছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে গ্রেপ্তার করে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। এরআগে গত ৪ জুলাই বুধবার দিবাগত রাত ১১টায় চন্দ্রগঞ্জ থানাধীন কুশাখালী ইউপির মধ্যম নলডগি গ্রামের মদিনাতুল উলুম হাফিজিয়া নূরানী মাদ্রাসায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত শিক্ষকের নাম মো. হাবিবুর রহমান প্রকাশ জামসেদ। তিনি ওই মাদ্রাসার নাজরানা শাখার শিক্ষক এবং হাতিয়া উপজেলার শূণ্যেরচর এলাকার হোসাইন আহম্মদের ছেলে।

পুলিশ জানায়, গত বুধবার শিশুছাত্র রিয়াজ রাত ১১টায় খাবার খেয়ে মাদ্রাসার ছাত্রবাসে ঘুমিয়ে পড়ে। এরপর শিক্ষক জামসেদ ওই ছাত্রকে তার শোয়ার স্থানে গিয়ে জোরপূর্বক বলাৎকার করে। পরদিন শিশু রিয়াজ ঘটনাটি তার অভিভাবককে জানায়। এরপর শুক্রবার সকালে শিশুটির বাবা আব্দুর রশিদ বাদি হয়ে মামলা দায়ের করলে দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।

চন্দ্রগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০