সোমবার ১৩ই জুলাই, ২০২৬ ইং ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজনীতিবিদরা শুধু ফুল ও খাবার উপহার নিতে পারবেন : মাহাথির

আন্তর্জাতিক ডেস্ক :


মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ বলেছেন, মন্ত্রিসভার সবাই সরকারি কর্মকর্তা। তিনি বলেন, প্রধানমন্ত্রী, উপ-প্রধানমন্ত্রী ও রাজনৈতিক সচিবদের তাদের সম্পদ ও আয়ের তথ্য প্রদান করতে হবে। খবর মালয়েশিয়ার স্টার অনলাইনের।

সোমবার দুর্নীতি বিরোধী মন্ত্রিসভার এক বিশেষ বৈঠকের পর মাহাথির মোহাম্মদ এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন।

এদিকে মাহাথির মোহাম্মদের এই বক্তব্য আদালতের এক রায়ের সঙ্গে সাংঘর্ষিক। গত বছর এক আদালতের রায়ে বলা হয়েছিল, সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক সরকারি কর্মকর্তা নন। তাই সরকারি অফিসে দুর্নীতির জন্য তাকে দায়ী করা যাবে না।

এ প্রসঙ্গে মাহাথির বলেন, আদালতের আইন কোনও সৃষ্টিকর্তা নয়। কোনও রায় যদি যুগোপযোগী না হয়, বর্তমান চিন্তাভাবনার সঙ্গে খাপ না খায়- তাহলে তা আমরা সংশোধন করতে পারি।

তিনি আরও বলেন, উপহার হিসেবে রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তারা শুধু ফুল ও খাবার নিতে পারবেন।

মাহাথির বলেন, এমনকি একটি ক্রেস্ট গ্রহণ করতেও অনুমতি নিতে হবে। যদি তাদেরকে (রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তা) মার্সিডিজ বা প্রোটন গাড়ি দেয়া হয়, তা অবশ্যই ফেরত দিতে হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১