
আকাশবার্তা ডেস্ক :
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বেসরকারি ক্লিনিক এসএমকে হসপিটালের উদ্যোগে বিনামূল্যে ৭০ জন রোগীর চোখের ছানী অপারেশন করা হয়েছে।
রোববার সকাল ১১টার দিকে এ বিনামূল্যের চক্ষু চিকিৎসা ও চক্ষু অপারেশন ক্যাম্পের উদ্বোধন করেন, ওই হাসপাতালের চেয়ারম্যান এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের চীফ ইঞ্জিনিয়ার একেএম ফখরুল ইসলাম পেয়ারু।
এছাড়াও ওই ক্যাম্পে ৬ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়। ক্যাম্পের সহযোগিতায় ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডশীপ।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জয়নাল আবেদীন, চন্দ্রগঞ্জ বাজার পরিচালনা কমিটির সভাপতি ওবায়দুল হক পাটোয়ারী, স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডশীপের প্রতিনিধি মো. সালাহ উদ্দিন, চক্ষু বিশেষজ্ঞ ডা. মইনুল হোসেন, হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মুজাহিদুল ইসলাম আসিফ প্রমুখ।