সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে র‌্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক :


‘পরিকল্পিত পরিবার সুরক্ষিত মানবাধিকার’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে লক্ষ্মীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (১১ জুলাই) সকালে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি জেলা কালেক্টরেট ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলার ৫টি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও ৪ জন পরিবার পরিকল্পনা কর্মীকে পুরস্কার দেওয়া হয়।

জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. আশফাকুর রহমান মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক (ডিসি) অঞ্জন চন্দ্র পাল। বিশেষ অতিথি ছিলেন, জেলা সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাজাহান আলী ও জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী উপ-পরিচালক আবদুর রহিম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, স্বেচ্ছায় পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ নারীদের নিজেদের সুবিধামতো সন্তান জন্মদানের সুযোগ করে দেয়। এটি নারী ও নবজাতক উভয়েরই কল্যাণ বয়ে আনে। প্রতিটি দম্পতি ও নাগরিকের প্রয়োজনীয় তথ্য, শিক্ষা ও স¦াস্থ সেবা গ্রহণের মাধ্যমে স্বাধীনভাবে সন্তান সংখ্যা ও জন্মের ক্ষেত্রে বিরতি নেয়ার অধিকার রয়েছে। পরিকল্পিত পরিবার গঠনের মাধ্যমেই দম্পতিদের এই অধিকার সুরক্ষিত হবে। ১৮ বছরের আগে বিয়ে নয়, ২০ বছরের আগে সন্তান নয় ও ৩৫ বছরের পর সন্তান নয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31