সোমবার ২রা মার্চ, ২০২৬ ইং ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

লক্ষ্মীপুরে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুর শহর সমাজসেবা কার্যালয়ের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে ইতিমধ্যে ২ হাজার ৩ জন কম্পিউটার প্রশিক্ষণ নিয়েছে। এদের মধ্যে পুরুষ ১ হাজার ৩৪৪ জন এবং মহিলা ৬৫৯ জন। এসব প্রশিক্ষিত জনশক্তি নিজেদের যোগ্যতা দিয়ে ইতোমধ্যে সরকারি-বেসরকারি অফিস কিংবা দেশ-বিদেশে কর্মসংস্থান করেছে। আবার অনেকে আত্মকর্মসংস্থানের সৃষ্টি করেছেন।

বৃহস্পতিবার দুপুরে শহর সমাজসেবা কার্যালয়ে কম্পিউটার অফিস এপ্লিকেশন প্রশিক্ষণ কোর্স ২৭তম ব্যাচের উদ্বোধন অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।
শহর সমাজসেবা সমন্বয় পরিষদের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. নুরুল ইসলাম পাটোয়ারী। সমন্বয় পরিষদের সভাপতি মো. ওহিদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাস্টার রুহুল আমিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু বিজন বিহারী ঘোষ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হাফিজ উল্যাহ, নারীনেত্রী মমতাজ বেগম, কম্পিউটার প্রশিক্ষক মো. আবদুর রশীদ প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শহর সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা মুহাম্মদ মাহবুবুর রহমান এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মো. মনোয়ার হোসেন।

শহর সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, অদক্ষ বেকার যুব সমাজকে দক্ষ জনশক্তিতে পরিণত করার লক্ষ্যে ২০০৫ সালের জুলাই মাসে কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হয়। ২০১৬ সালের জুলাই অর্থাৎ ২৩তম ব্যাচ থেকে কারিগরি শিক্ষাবোর্ডের অনুমোদন পায়। এরআগে সমন্বয় পরিষদের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট প্রদান করা হলেও বর্তমানে কারিগরি শিক্ষাবোর্ড থেকে সার্টিফিকেট প্রদান করা হচ্ছে। প্রতি কোর্সের মেয়াদ ৬ মাস। বছরে দুটি কোর্স সম্পন্ন হয়। কোর্স ফি বাবদ ২ হাজার ৫০০ টাকা নেওয়া হচ্ছে। বর্তমানে শীতাতপ নিয়ন্ত্রীত কক্ষে ৪০টি কম্পিউটারে প্রতিদিন তিনটি শিফ্টে ৪০ জন করে ১২০ জনকে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১