
আকাশবার্তা ডেস্ক :
বাংলাদেশ ন্যাশনাল চাইল্ড পার্লামেন্ট বিএনসিপি ঢাকা প্রদেশের ৩য় অধিবেশন রাজধানীর প্রাণ কেন্দ্র সাহবাগে অবস্থিত পাবলিক লাইব্রেরীতে রোববার সকাল১০টায় অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনসিপি ঢাকা প্রদেশের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট আপন। অধিবেশনে আসন্ন ৪র্থ ঢাকা প্রদেশের প্রাদেশিক শিশু সংসদ নির্বাচন নিয়ে এবং চলমান শীতবস্ত্র বিতরণ কর্মসূচির কার্যক্রমকে আরো বেগমান করতে অধিক গুরুত্বসহকারে আলোচনা করা হয়।
উক্ত অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনসিপির শুভাকাঙ্খী এবং বায়েজিত স্টিল কোং লিঃ ঢাকা অফিসের ম্যানেজার মোঃ কে জামান। আরো উপস্থিত ছিলেন, বিএনসিপির শুভাকাঙ্খী এবং বারডেম এর সম্মানীত ল্যাকচারাল ডাঃ রেবেকা জামান। মোঃ কে জামান তার বক্তব্যে বলেন, বিএনসিপি দেশের অন্যতম এবং দেশের একমাত্র শিশুদের দ্বারায় পরিচালিত শিশুদের নেতৃত্ব বিকাশের গুণাবলি অর্জনের সংগঠন। এমন একটি প্রতিষ্ঠানের সাথে আমি যুক্ত হতে পেরে সত্যিই খুব আনন্দিত। আমি আমার সর্বচ্চো বিএনসিপির কার্যক্রমকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে কাজ করে যাব।
এদিকে ডাঃ রেবেকা জামান তার বক্তব্যের শুরুতেই বিএনসিপির কার্যক্রমের অগ্রগতির বিষয়ে কথা বলেন। তিনি বিএনসিপির মঙ্গল কামনা করেন এবং তিনি তার সহযোগীতা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন।