নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরের রায়পুরে র্যাবের অভিযানে মাদকসহ দেলোয়ার হোসেন মাইকেল ও লিটন নামের দুই সহোদরকে আটক করা হয়েছে। গত সোমবার (২৩জুলাই) রাতে উপজেলার শিবপুর গ্রামের নিজবাড়ির বসতঘর থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২৬ পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা ও নগদ ১৫ হাজার ৬০ টাকা উদ্ধার করে র্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের সদস্যরা।
আটককৃতদের মধ্যে দেলোয়ার হোসেন মাইকেল মাদক সম্রাট, তার বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে বলে জানায় র্যাব। আটককৃতরা স্থানীয় আবুল কালামের ছেলে।
র্যাবের লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার নরেশ চাকমা মাদকসহ তাদেরকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।