শনিবার ২৫শে এপ্রিল, ২০২৬ ইং ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

সাড়ে ৩ কেজির ইলিশ বিক্রি হলো ১৪ হাজার ৫০০ টাকায়

আকাশবার্তা ডেস্ক : 


লক্ষ্মীপুরের কমলনগরের মেঘনা নদীতে ৩ কেজি ৬০০ গ্রাম ওজনের এক ইলিশ জেলেদের জালে ধরা পড়েছে। পরে ওই ইলিশ ১৪ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়।

গতকাল রবিবার বিকেলে উপজেলার মাতাব্বরহাট মাছঘাটে বড় আকারের এ ইলিশ বিক্রি হয়। এর আগে দুপুরে ইব্রাহিম মাঝির নৌকার জেলেদের জালে ইলিশটি ধরা পড়ে।

ওই নৌকার জেলে ইসমাইল জানান, তারা চার জন জাল টানার সময় ধারনা করছিলেন বড় পাঙ্গাস মাছ আটকা পড়েছে। মস্ত বড় ইলিশ দেখে ট্রলারে থাকা জেলেরা অবাক হন।

বিকেলে ইলিশটি ঘাটে নিয়ে সফিক হাওলাদারের আড়তে রাখা হয়। এসময় মাছটি দেখতে আশপাশের লোকজন ভিড় জমায়। পরে ডাকের মাধ্যম্যে স্থানীয় মাছ ব্যবসায়ী নুর উদ্দিন ১৪ হাজার ৫০০ টাকায় মাছটি ক্রয় করেন। সন্ধ্যায় তিনি ভালো দামের আশায় বিক্রির জন্য ঢাকায় পাঠান।

স্থানীয় আড়তদার, মাঝি ও জেলেরা জানান এত, বড় ইলিশ অতীতে ধরা পড়েনি। তারা চোখেও দেখেননি। ঘাটের সভাপতি মফিজ মাতাব্বর বলেন, মৌসুমেও নদীতে ইলিশ নেই। জেলেরা খালি হাতে ফিরছেন। ওই ইলিশটি ঘাটে আসলে সবাই দেখে অবাক হন, মাছটি দেখতে সবাই ভিড় করে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০