সর্বশেষ:
লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক

লক্ষ্মীপুরে সজীব ওয়াজেদ জয়ের ৪৭তম জন্মদিন পালিত

নিজস্ব প্রতিবেদক :


বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে লক্ষ্মীপুরে জেলা যুবলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৪৭তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার দুপুরে শহরের জেলা যুবলীগের কার্যালয়ে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আবু তাহের কেক কেটে জয়ের জন্মদিন উদ্যাপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. নুরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহ্ উদ্দিন টিপু, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাসসহ দলের সিনিয়র নেতারা।

বক্তারা সজীব ওয়াজেদ জয়ের বর্ণাঢ্য কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে ডিজিটাল বাংলাদেশ গঠনে ভূমিকা রাখায় আন্তরিক অভিনন্দন জানান। এ সময় তার দীর্ঘায়ু কামনা করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31