বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ ইং ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

নোয়াখালী-ঢাকা রুটে অতিরিক্ত বাস ভাড়ার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :


নোয়াখালী-ঢাকা রুটে বাস ভাড়া পূনঃনির্ধারন ও সেবার মান বৃদ্ধি এবং বাংলাদেশের সেরা কোম্পানীর বাসগুলো এই রুটে চলাচলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা ৫ দফা দাবি বাস্তবায়নে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

শুক্রবার (২৭ জুলাই) ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।

সমাবেশে বক্তারা বলেন, নোয়াখালী-ঢাকা রুটে নিম্নমানের বাস সার্ভিস ও মাত্রাতিরিক্ত ভাড়া আদায়ে অসহায় হয়ে পড়েছেন এই রুটের হাজার হাজার যাত্রী। নোয়াখালীর সোনাপুর টার্মিনাল থেকে থেকে ঢাকার সায়েদাবাদ টার্মিনাল পর্যন্ত (ভায়া লাকসাম) দূরত্ব প্রায় ১৬২ কিলোমিটার।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত ভাড়া দূরপাল্লার বাসের জন্য প্রতি কিলোমিটারে ১ টাকা ৪২ পয়সা। সেই হিসাবে এই রুটে বাস ভাড়া হওয়ার কথা ২৩০ টাকা। দুইটি সেতু ও ফ্লাইওভারের টোল বাবদ অতিরিক্ত ভাড়া আদায় হলেও তা কোনোভাবেই ২৫০ টাকার বেশি হওয়া যুক্তিযুক্ত না।

কিন্তু নোয়াখালীর পরিবহন কোম্পানিগুলো দীর্ঘদিন যাবত এই পথের ভাড়া আদায় করছে ৩৫০ টাকা যা গত ঈদুল ফিতরে বাড়িয়ে ৬০০-৭০০ টাকা পর্যন্ত করা হয়েছিল। ঈদের পর থেকে যাত্রীদের কাছ থেকে ৪০০ টাকা ভাড়া আদায় করা হচ্ছে বক্তাদের অভিযোগ।

এ সময় তারা পাঁচ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো ঢাকা-নোয়াখালী রুটে বিআরটিএ নির্ধারিত ভাড়ার আলোকে ২৫০ টাকা নির্ধারণ করা; এ রুটে বেগমগঞ্জ চৌরাস্তা থেকে পদুয়ার বাজার বিশ্বরোড পর্যন্ত বিভিন্ন স্থানে রাস্তা মেরামত করা; ঈদের সময় অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করা; এ রুটে উন্নতমানের বাস সার্ভিস চালু করার জন্য যাবতীয় প্রতিবন্ধকতা দূর করা এবং বিআরটিএ নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়কারীকে বিচারের আওতায় আনা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১