রবিবার ১৯শে জুলাই, ২০২৬ ইং ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানকে আইনি নোটিশ

আকাশবার্তা ডেস্ক : 


নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান কোন ক্ষমতা বলে মন্ত্রী পদে থেকে এবং বাংলাদেশ সড়ক পরিবহন ও শ্রমিক ফেডারেশনে কার্যকরী সভাপতি রয়েছেন তার ব্যাখ্যা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী।

বৃহস্পতিবার (২ আগস্ট) রেজিস্ট্রি ও ডাকযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. একলাছ উদ্দিন ভূঁইয়া এ নোটিশটি পাঠান। নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে মন্ত্রীকে জবাব দিতে বলা হয়েছে।

নোটিশে বলা হয়, আপনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের তৃতীয় তফসিলের ১৪৮ ধারা মতে ২০১৪ সালের ১২ জানুয়ারি নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছেন। সংবিধান সংরক্ষণ, সব নাগরিকের প্রতি সমান আচরণ ও রাগ-অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে কোনো কাজ করবেন না বলে শপথ গ্রহণ করেছেন।

অথচ শ্রমিক সংগঠন একটি বিশেষ শ্রেণি পেশার প্রতিনিধিত্ব করে। যা একটি কালেকটিভ বার্গেনিং এজেন্ট (সিবিএ) এবং শুধু শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করে। সেখানে রাষ্ট্রের একজন মন্ত্রী হয়েও আপনি সিবিএ এর কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন যা অসাংবিধানিক।

নোটিশে আরও বলা হয়, শ্রমিক যদি কোনো সমস্যা বা অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট থাকে তবে, ব্যবস্থা নেবে শ্রমিক ইউনিয়ন ফেডারেশন। আপনি একজন মন্ত্রী হিসেবে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি হিসেবে নির্বাচিত হয়ে সাংবিধানিক এবং নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ।

সূত্র : দৈনিক আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১