শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ ইং ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

ছোটদের উপর দমনমূলক পদক্ষেপ নয়, প্রধানমন্ত্রীর নির্দেশ

আকাশবার্তা ডেস্ক : 


সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশ আছে কোমলমতি এই ছোট ছেলে-মেয়েদের উপর কোনো দমনমূলক পদক্ষেপ নেওয়া যাবে না। এ বিষয়ে শেষ পর্যন্ত আমরা ধৈর্য ধরে যাব। আমরা আশা করছি দুই একদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। শনিবার (০৪আগস্ট) সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, শিক্ষার্থীদের নয়টি দাবির মধ্যে এরই মধ্যে কয়েকটি বাস্তবায়নের শুধু উদ্যোগ নয়, প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ আছে ছোট ছেলে মেয়েদের ওপর কোনো দমনমূলক পদক্ষেপ নেওয়া যাবে না। সেই কারণে পুলিশ নানাভাবে অপদস্থ এবং হয়রানির শিকার হয়েও রাজনৈতিক অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ধৈর্য ধারণ করছে।

সেতুমন্ত্রী বলেন, চালকদের গ্রেপ্তার করা হয়েছে রিমান্ডে নেয়া হয়েছে। আইন আনুযায়ী বিচারের আওতায় এনে তাদের বিচারকাজ সম্পন্ন করার বিষয়ে উদ্যোগ নেয়া হয়েছে। নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণও দেয়া হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, একটি আন্ডারপাস নির্মাণের দাবি করা হয়েছে। যা নির্মাণে অর্থ বরাদ্দ হয়ে গেছে। ডিজাইন সম্পন্ন হয়েছে। টেন্ডার না করে কাজটি দ্রুত করতে সেনাবাহিনীকে কাজটি বাস্তবায়নের দায়িত্ব দেয়া হয়েছে।

এদিকে আজ শনিবার সকাল ৯টা ৩০ মিনিটে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজকে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী পাঁচটি বাস হস্তান্তর করা হয়।
গত রোববার ২৯ জুলাই কর্মিটোলায় বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়।

এরপর বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নিহত দুই শিক্ষার্থীর পরিবারের সদস্যদের নিজ কার্যালয়ে নিয়ে এসে সান্ত্বনা ও সমবেদনা জানান। এসময় নিহত দুই শিক্ষার্থীর প্রত্যেক পরিবারকে ২০ লাখ টাকা করে মোট ৪০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র দেন।

এছাড়া প্রধানমন্ত্রী শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজকে পাঁচটি বাস দেওয়াসহ নিরাপদ সড়ক বাস্তবায়নে ও দুর্ঘটনারোধে রমিজ উদ্দিন স্কুল সংলগ্ন বিমানবন্দর সড়কে আন্ডারপাস নির্মাণ, দেশের প্রতিটি স্কুল সংলগ্ন রাস্তায় স্পিড ব্রেকার বসানো এবং শুধু স্কুলের জন্য প্ল্যাকার্ড সম্বলিত বিশেষ ট্রাফিক পুলিশ নিয়োগ দেওয়ার ঘোষণা দেন।

সূত্র : দৈনিক আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০