শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

শিক্ষার্থীদের নিবৃত্ত করতে মাঠে ছাত্রলীগ

আকাশবার্তা ডেস্ক : 


নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে তাদের নিবৃত্ত করতে মাঠে নেমেছে ছাত্রলীগ। শনিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা পোষণ করে ছাত্রলীগ নেতারা। এসময় তারা শিক্ষার্থীদের নিবৃত্ত করে বাড়ি ফেরানোর চেষ্টা করেন।

সকাল থেকে ছাত্রলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী রাজধানীর বনানী, বিমানবন্দর, উত্তরার জসিমউদ্দিন মোড়সহ বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন।

বিভিন্ন পয়েন্টে গিয়ে ছাত্রলীগ সাধারণ সম্পাদক শিক্ষার্থীদের বুঝিয়ে আন্দোলন ছেড়ে দিয়ে বাসায় যাওয়ার পরামর্শ দেন। এসময় তিন পয়েন্টের শিক্ষার্থীরা সড়ক ছেড়ে চলে যায়।

এসময় শিক্ষর্থীদের উদ্দেশে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী বলেন, ‘আমরা তোমাদের দাবির সঙ্গে একমত, একাত্মতা পোষণ করতে এসেছি। তোমাদের দাবিনামা প্রধানমন্ত্রীসহ সবাই মেনে নিয়েছেন। কিছু দাবি বাস্তবায়ন হয়েছে, বাকিগুলোও বাস্তবায়নের পথে। সরকার একে একে সব দাবি বাস্তবায়ন করবে। তোমরা বাসায় ফিরে যাও। যদি সরকার এসব দাবি বাস্তবায়ন না করে, তাহলে আমি গোলাম রব্বানী কথা দিচ্ছি ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে তোমাদের সঙ্গে আবার আমরা রাস্তায় নামবো।’

প্রথম প্রথম শিক্ষার্থীরা সওয়াল-জবাব করলেও পরে মেনে নেয়। তারা সড়ক ছেড়ে দেয়।

এর আগে সকালে শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ নেতাকর্মীরা শাহবাগে গিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা পোষণ করে বসে পড়েন। তারা সেখানে এসে অবস্থান নেন। এতে প্রাথমিক অবস্থায় সেখানে অবস্থানরত শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক কাজ করে। এমন পরিস্থিতিতে ছাত্রলীগ নেতাকর্মীরা যেখানে অবস্থান নেন তার সামনে হাতে হাত ধরে অবস্থান নেয় শিক্ষার্থীরা। আরেক এক দল শিক্ষার্থী গাড়ির লাইসেন্স চেক ও ট্রাফিক কার্যক্রম চালিয়ে যেতে থাকে।

এ সময় ছাত্রলীগ নেতাকর্মীরা শিক্ষার্থীদের আন্দোলনকে স্বাগত জানিয়ে তাদের মধ্যে চকলেট বিতরণ করেন এবং বলেন তারা যেন ঘরে ফিরে যায়। প্রধানমন্ত্রী তাদের দাবি মেনে নেবেন শিক্ষার্থীদের এমন আশ্বাসও দেন তারা। অন্যদিকে শিক্ষার্থীরাও এ সময় ছাত্রলীগ নেতাদের চিপস খাওয়ায়। তারাও জানিয়ে দেয় যে, দাবি না মানা পর্যন্ত তারা সেখানেই অবস্থান করবে। সেই সঙ্গে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করায় ছাত্রলীগ নেতাকর্মীদের স্বাগতও জানায় শিক্ষার্থীরা।

ঢাবি ছাত্রলীগ সভাপতি সঞ্জীব চন্দ্র দাস এ সময় সাংবাদিকদের বলেন, ‘আমরা এসেছি এ জন্য যে, তারা যেন মিসগাইড না হয় তা দেখতে। তাদের সাথে আমরাও অবস্থান নিব যাতে তাদের ওপর কোনো হামলা না হয়।’

সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ‘ছোটরা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কীভাবে আন্দোলন করতে হয়, কীভাবে শৃঙ্খখলা ফেরাতে হয়।’

ফেসবুক লাইভ ভিডিও দেখতে নিচে ক্লিক করুন :

 

এর আগে ঢাকায় ধানমণ্ডির জিগাতলা এলাকায় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশ। হামলার শিকার শিক্ষার্থীরা সেখানে যানবাহন চলাচল নিয়ন্ত্রণের কাজ করছিল।

শনিবার দুপুর ২টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গেটের সামনে শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, দুপুর ২টার দিকে বিজিবি গেটের সামনে শত শত শিক্ষার্থীর একটি অংশের ওপর হঠাৎ করে হেলমেট পরা লাঠি হাতে ২৫-৩০ জনের এক দল ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা লাঠি নিয়ে হামলা চালায়। এ সময় তাদের সঙ্গে যোগ দেন পুলিশ সদস্যরা।

এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। ওই এলাকা দিয়ে যাওয়া পথচারীদেরকেও পেটানো হয়েছে। মোবাইলে হামলার ছবি যারা তুলছিল তাদের মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত ২৯ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে জাবালে নূর পরিবহনের একটি বেপরোয়া বাস বিমানবন্দর সড়কের জিল্লুর রহমান ফ্লাইওভারের গোড়ায় দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের চাপা দেয়। এতে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির আবদুল করিম এবং একাদশ শ্রেণির দিয়া খানম মিম নিহত হয়।

ঘটনার পরপরই শিক্ষার্থীরা সড়কে নেমে বিক্ষোভ করেন। এখন পর্যন্ত সে বিক্ষোভ চলছে। ইতিমধ্যে শিক্ষার্থীদের দেয়া ৯ দফা দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়ে সরকার তাদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

সূত্র : দৈনিক যুগান্তর

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১