মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ ইং ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

ধানমন্ডিতে আ.লীগ অফিসে হামলা-ভাঙচুর (ভিডিও)

আকাশবার্তা ডেস্ক : 


রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ অফিসে ছাত্রের পোশাকে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দলের ১৭ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (০৪আগস্ট) বিকেলে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, দুর্বৃত্তরা আওয়ামী লীগ কার্যালয়ে হেলমেট পরে হামলা চালিয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন। আওয়ামী লীগ শিক্ষার্থীদের বর্তমান দাবির প্রতি শ্রদ্ধাশীল বলেও মন্তব্য করেন তিনি। এর আগে জিগাতলা ও ধানমন্ডিতে শিক্ষার্থী ও আওয়ামী লীগ কার্যালয়ে দফায় দফায় হামলা করে দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার দুপুর ১টার দিকে ধানমন্ডিতে আওয়ামী লীগের অফিসে যাওয়ার সময় লাঠি হাতে থাকা ওই যুবক ও কিশোরদের বাধা দেওয়া হয়। পার্টি অফিসে প্রবেশের আগে মূল রাস্তায় তারা বাধা পেয়ে ইট-পাটকেল ছুড়তে থাকে। পরে পার্টি অফিসের সামনে থাকা যুবকরা ছুটে এলে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

এ হামলা প্রসঙ্গে ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন লিখেছেন, ‘তারা কোনোরকম উসকানি ছাড়াই জিগাতলা মোড় থেকে ধানমন্ডি-৩ এর আওয়ামী লীগ অফিসের সামনে গিয়ে দফায় দফায় ইট-পাটকেল ছুড়েছে। অতঃপর ধাওয়া খেয়ে ফেরত এসেছে। সুতরাং বুঝাই যাচ্ছে, কোমলমতিদের আড়ালে আসলে কারা কী করতে চাচ্ছে, কোমলমতিদের মতিভ্রম ঘটাচ্ছে কারা। পরিষ্কার বুঝা যাচ্ছে, শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে কারা সরকারবিরোধী কর্মকাণ্ড ঘটাচ্ছে।’

প্রসঙ্গত, গত ২৯ জুলাই দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের অদূরে বিমানবন্দর সড়কে (র‍্যাডিসন হোটেলের উল্টোদিকে) বাসচাপায় রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী দিয়া খানম মিম ও আবদুল করিম রাজিব নিহত হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট চালকের দৃষ্টান্তমূলক শাস্তি, নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও নৌমন্ত্রীর অনৈতিক বক্তব্যের প্রতিবাদসহ ৯ দফা দাবি জানায় শিক্ষার্থীরা। একই দাবিতে গত সাত দিন ধরে শিক্ষার্থীরা রাজধানীর সড়ক অবরোধ ও বিক্ষোভ করে আসছে।

এদিকে, গত কয়েকদিনের শিক্ষার্থী বিক্ষোভের জের ধরে এবার ‘অঘোষিত ধর্মঘট’ ডেকে পরিবহন চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন মালিক-শ্রমিকরা। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দেশজুড়ে সাধারণ মানুষের দুর্ভোগ পৌঁছেছে চরমে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০