বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ ইং ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

রাজধানীতে সীমিত আকারে বাস চলাচল শুরু

আকাশবার্তা ডেস্ক : 


নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে নিরাপত্তার অজুহাতে গত কয়েক দিন রাজধানীসহ সারা দেশে যানবাহন চলাচল বন্ধ থাকলেও আজ সকাল থেকে সীমিত আকারে বাস চলাচল শুরু করেছে। আজ সোমবার নগরীর মিরপুর, আগারগাঁও, মহাখালী, বনানী, কুর্মিটোলা, বিশ্বরোড ও প্রগতিসরণিতে এমন চিত্র পাওয়া গেছে। তবে এসব পয়েন্টে কোনও শিক্ষার্থী দেখা যায়নি। সীমিত সংখ্যক বাস চলাচলের কারণে এসব পয়েন্টে ব্যাপক যাত্রী উপস্থিতি লক্ষ্য করা গেছে। বাস এলেও হুমড়ি খেয়ে পড়ছে লোকজন। কেউ কেউ উঠতে পারছেন অনেকেই ব্যর্থ হচ্ছেন। ফলে এখনও ভোগান্তি থেকেই গেছে।

এদিন বাসে বাসে টোকাটুকি লক্ষ্যণীয় নয় অন্য সময়ের মতো। দেখে মনে হচ্ছে বাস চালকরা কিছুটা শিক্ষা নিয়েছে। তবে রিকশাচালক ও পথচারীদের মধ্যে কোনও শৃঙ্খলাবোধ লক্ষ্য করা যায়নি। রিকশাচালকদের এদিনও উল্টা-পাল্টা চলতে দেখা গেছে। আবার পথচারীরাও আগের মতো ডিগবাজি দিয়ে চলাচল করছে। ফুটওভার ব্রিজ থাকলে তাতে উঠতে আগ্রহ দেখা যায়নি। এতে করে দুর্ঘটনার ঝুঁকি থেকেই যাচ্ছে। অফিসে যাওয়ার জন্য বেরিয়েও গণপরিবহন কম থাকায় রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং ব্যাংক-বীমায় কর্মরত হাজার হাজার মানুষকে। দুয়েকটি বাস চললেও অতিরিক্ত ভিড়ের কারণে সেগুলোতে ওঠা সম্ভব হচ্ছে না।

অনেকেই রিকশা, অটোরিকশা, প্রাইভেটকার ও মাইক্রোবাসে করে ভেঙে ভেঙে অফিসে যাচ্ছেন। কিন্তু চাহিদার তুলনায় এসব যানবাহন কম থাকায় বেশি ভাড়া দাবি করা হচ্ছে। তার পরও অফিস ও গন্তব্যে পৌঁছাতে রাজি হচ্ছেন নগরবাসীরা। ট্রাফিক পুলিশের ব্যাপক তৎপরতা দেখা গেছে, মোড়ে মোড়ে কড়া উপস্থিতি। কঠোরভাবে যানচলাচল নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। কুড়িল বিশ্বরোডে আগে সেভাবে পুলিশের উপস্থিতি দেখা না গেলেও সোমবার ৭ সদস্যের ট্রাফিক পুলিশ টিম দেখা গেছে।

সূত্র : কালের কন্ঠ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১