বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ ইং ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

বিআরটিএ‘র ঘুম হারাম!

আকাশবার্তা ডেস্ক : 


গাড়ির ফিটনেস পরীক্ষা, লাইসেন্স নবায়ন, নতুন লাইসেন্স না নেয়াসহ সংশ্লিষ্ট সকল বৈধ ডকুমেন্টস তৈরিতে বিআরটিএর শরণাপন্ন না হয়েই সড়কে বেপরোয়াভাবে এতদিন যানবাহন চলাচল করতো। এদের বিরুদ্ধে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত অভিযান চালালেও কার্যত কাজের কাজ কিছুই হয়নি। নামমাত্র এসব অভিযানে লাইসেন্সবিহীন চালকদের বেপরোয়া গতি কিংবা গাড়ির বৈধ কাগজপত্র করাতে ধরাশায়ী করতে পারেনি বিআরটিএ, বরং ব্যর্থই হয়েছে।

ঘুমন্ত বিআরটিএর নাকের ডগায় থেকেই ফিটনেসবিহীন গাড়ি চালিয়ে লাইসেন্সবিহীন চালকরা সড়কে ঝড়িয়েছে অজস্র তাজা প্রাণ। নীরব বিআরটিএকে বুড়ো আঙুল দেখিয়েই রাজধানীতে সম্প্রতি জাবালে নূর পরিবহণের লাইসেন্সবিহীন বাসচালকের বেপরোয়া ওভারটেকিংয়ে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর খুনের ঘটনা ঘটে। এ ঘটনায় সৃষ্ট আন্দোলনে কোমলমতি শিক্ষার্থীদের অভিযানের তোপে পড়ে সড়কে নাজেহালের ভয়ে সেসব চালক ও গাড়ির মালিকরা এখন বিআরটিএর শরণাপন্ন হচ্ছেন ঠিকই। আর তাতেই হারামে পরিণত হয়েছে ঘুমিয়ে থাকা বিআরটিএর কর্তাদের আরাম।

গত বৃহস্পতিবার থেকেই বিআরটিএ বিভিন্ন কাউন্টারে গাড়ির ফিটনেস পরীক্ষা, লাইসেন্স নবায়ন ও নতুন করে লাইসেন্সের জন্য ভিড় জমাচ্ছেন মালিকরা। গাড়ির মালিকদের ভিড়ে বিআরটিএর কর্মকর্তা-কর্মচারীদের আরাম এতটাই হারাম হয়েছে যে, সংশ্লিষ্ট কর্মকর্তারা কথা বলারও সুযোগ পাচ্ছেন না। তাছাড়া শুক্রবার ব্যতীত সপ্তাহের ৬ দিনের প্রতিদিনই সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত অফিস করতে হচ্ছে তাদের। সড়কে ফিটনেসবিহীন গাড়ি কিংবা লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে কার্যকর কোনো ভূমিকা না নিয়ে আরামে দিন কাটানো বিআরটিএর কর্তারা আদৌ জানেন না ফিটনেসবিহীন গাড়ির সঠিক সংখ্যা।

এদিকে, মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ অনুযায়ী, একবার ফিটনেস সনদ সংগ্রহ করলে তা নবায়নের তারিখ থেকে পরের এক বছর পর্যন্ত কার্যকর থাকবে। পুনরায় ফিটনেস সনদ পেতে হলে গাড়িসহ বিআরটিএ কার্যালয়ে হাজির হতে হয়। সেখানে অন্তত ৩০ ধরনের পরীক্ষা-নিরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ফিটনেস সনদ প্রদান করা হয়। অথচ জানা গেছে, বিআরটিএর কার্যক্রম শুরুর পর থেকেই যেসব চালকরা ফিটনেস সনদ নিয়েছেন, তারা এতদিন না এলেও এখন আসতে শুরু করেছে। এছাড়াও নতুন করে ফিটনেস সনদ ও ড্রাইভিং লাইসেন্স নেয়ার জন্য আসতে শুরু করেছেন অনেকেই। নাম প্রকাশে অনিচ্ছুক বিআরটিএর এক পরিচালক বলেন, বিআরটিএর কার্যক্রম শুরু হওয়ার পর ফিটনেস সনদ নেয়া ব্যক্তিরা এত বছর না এলেও শিক্ষার্থীদের কাছে নাজেহালের ভয়ে ফিটনেস পরীক্ষা করিয়ে নিতে এখন আসতে শুরু করেছেন।

নতুন-পুরাতন সবাই একই সময়ে বিআরটিএতে আসার ফলেই বাড়তি চাপের সৃষ্টি হয়েছে। বিআরটিএর সহকারী পরিচালক (লাইসেন্স) আলী আহসান মিলন বলেন, সেবা নিতে আসা গ্রাহক সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গাড়ির ফিটনেস পরীক্ষা ও মেয়াদ বৃদ্ধির জন্যই বেশি গ্রাহক আসছেন। এছাড়া লাইসেন্স নবায়ন, নতুন লাইসেন্স গ্রহণ, স্মার্টকার্ডের জন্য বায়োমেট্রিক গ্রহণ, ডিজিটাল নম্বর প্লেট গ্রহণ, গাড়ির রেজিস্ট্রেশন, মালিকানা পরিবর্তন ও নতুন লাইসেন্সের আবেদনের সংখ্যা বাড়ছে। তিনি বলেন, আগে প্রতিদিন ৮শ থেকে ৯শ গাড়ি ফিটনেসের জন্য আনা হতো।

বর্তমানে ১২শ থেকে ১৪শ গাড়ি ফিটনেসের জন্য আসছে। আমাদের ১০ জন পরিদর্শক গাড়ির ফিটনেস চেক করছেন। এসব গাড়ির ফিটনেস প্রতিদিনেরটা প্রতিদিন দেখা হচ্ছে। আমাদের নির্ধারিত জনবল দিয়েই এই ভিড় সামলানো হচ্ছে। বিআরটিএর এই কর্মকর্তা পরিসংখ্যান উল্লেখ করে বলেন, আগে লাইসেন্স নবায়নের জন্য মিরপুরে ৫০ থেকে ৬০টি আবেদন পড়তো, এখন ৭০ থেকে ৯০টি আবেদন আসছে। এছাড়া নতুন লাইসেন্সের জন্য আগে ১১০ থেকে ১৫০টি আবেদন জমা হতো, এখন তা বৃদ্ধি পেয়ে ২০৭ থেকে ২৩০ হয়েছে।

সব ধরনের সেবা নেয়ার জন্যই গ্রাহক তুলনামূলক বৃদ্ধি পেয়েছে। বিআরটিএর তিনটি অফিসেই গ্রাহকদের ভিড় বাড়ছে বলেও জানান আলী আহসান মিলন। তিনি বলেন, এই সেবা দিতে অতিরিক্ত জনবল সংযুক্ত করা হয়নি। প্রতিদিন যারা আসবেন তাদের এই সেবা দেয়া হবে। কাউকে ফেরত দেয়া হবে না। প্রয়োজনে অফিস টাইমের পরও কর্মকর্তারা কাজ করবেন। ফিটনেসের জন্য আসা সুমন নামের একজন জানান, যেভাবে পুলিশ ও শিক্ষার্থীরা ধরছে তাতে সব কাগজপত্র ঠিক না থাকলে সড়কে নাজেহাল হওয়ার আশঙ্কা রয়েছে।

তাই কাগজপত্র ঠিক করে নিচ্ছি। বিআরটিএর উপপরিচালক প্রকৌশলী মাসুদ আলম জানান, ফিটনেসবিহীন ও ত্রুটিপূর্ণ কাগজপত্রের গাড়ির বিরুদ্ধে আমাদের বিশেষ অভিযান চলছে। রাজধানীতে আমাদের পাঁচটি মোবাইল কোর্ট চলছে। এছাড়া পুলিশের ট্রাফিক সপ্তাহও চালু হয়েছে। সেজন্য বিআরটিএর গ্রাহক বেড়েছে। তিনি বলেন, আমরা সাধ্যমতো সেবা দেয়ার চেষ্টা করছি। কোনো ত্রুটিপূর্ণ গাড়ি সড়কে চলতে দেওয়া হবে না। প্রসঙ্গত, গত ২৯ জুলাই দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের অদূরে বিমানবন্দর সড়কে (র‌্যাডিসন হোটেলের উল্টোদিকে) বাসচাপায় রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের মীম ও করিম নামের দুই শিক্ষার্থী নিহত হয়।

সহপাঠী নিহতের এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও নৌপরিবহণমন্ত্রীর অনৈতিক বক্তব্যের প্রতিবাদসহ ৯ দফা দাবি জানিয়ে আন্দোলনে নামে। আন্দোলনে গাড়ির কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স যাচাই করা শুরু করে শিক্ষার্থীরা। তাদের পাশাপাশি বিআরটিএ ও পুলিশ ত্রুটিপূর্ণ গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়ে বিভিন্ন পদক্ষেপ নেয়া শুরু করলেই গাড়ির কাগজপত্র ঠিক করাতে গত বৃহস্পতিবার থেকে বিআরটিএ অফিসে ভিড় জমান গাড়ির মালিকরা।

সূত্র : দৈনিক আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১