বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

রায়পুরে ট্রলির ধাক্কায় নারী শ্রমিকের মৃত্যু

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :


লক্ষ্মীপুরের রায়পুরে পাওয়ার ট্রলির ধাক্কায় বেঙ্গল স্যু ফ্যক্টরির সুফিয়া আক্তার (২৮) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (০৯ আগস্ট) সকাল ৮টার দিকে রায়পুর আঞ্চলিক মহাসড়কের রাখালিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুফিয়া আক্তার সদর উপজেলার দক্ষিণ হামছাদি ইউনিয়নের গঙ্গাপুর গ্রামের মৃত হারিছ মিয়ার স্ত্রী। এ ঘটনার প্রতিবাদে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক সড়ক ২ ঘণ্টা অবরোধ করে উত্তেজিত শ্রমিকরা। এ সময় একটি অটোরিকশা ও ট্রাক্টর ভাংচুর করা হয়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া জানান, সকালে সুফিয়া আক্তার বাড়ি থেকে বের হয়ে নিজ কর্মস্থল বেঙ্গল স্যু ফ্যাক্টরির সামনে পৌঁছালে একটি ট্রলি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রলি চালক মুরাদ হোসেনকে আটক করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১