বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

বেনাপোলে ৭৩ কেজি সোনাসহ আটক ১

আকাশবার্তা ডেস্ক : 


যশোরের শার্শা উপজেলার সীমান্ত এলাকা থেকে ৭৩ কেজি ওজনের ছয়শ’ ২৪ পিস স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে শিকারপুর সীমান্তের নারকেলবাড়িয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।আটক ব্যক্তির নাম মহিউদ্দিন। তিনি শিকারপুর গ্রামের তোজাম্মেল হোসেনের ছেলে।

শিকারপুর ক্যাম্পের কমান্ডার সুবেদার শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বিপুল পরিমাণ সোনার একটি চালান শিকারপুর সীমান্তের নারকেলবাড়িয়া গ্রামের মাঠের মধ্য দিয়ে ভারতে যাবে।এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্য হাবিলদার মুকুল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে। এ সময় মহিউদ্দিন নামের এক স্বর্ণ পাচারকারীকে ৭৩ কেজি ওজনের স্বর্ণের বারসহ আটক করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে অন্য চোরাকারবারীরা পালিয়ে যায়।

আটক স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৩৫ কোটি ৭৭ লাখ টাকা। আটককৃতকে স্বর্ণ এবং রামদাসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

সূত্র : আরটিভি অনলাইন

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১