সোমবার ২০শে জুলাই, ২০২৬ ইং ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িতে ধাক্কা : বাসের চালক-হেলপার রিমান্ডে

আকাশবার্তা ডেস্ক : 


রাজধানীর কলেজগেট এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বহনকারী গাড়িতে পেছন থেকে ধাক্কা দেওয়ার অভিযোগে করা মামলায় নিউভিশন পরিবহনের বাসচালক ও তার সহকারীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (১১ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই মো. রুহুল আমিন আসামিদের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। অপরদিকে আসামিপক্ষে ইকবাল হোসেন রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার তাদের এ রিমান্ডের মঞ্জুর করেন।

যাদেরকে রিমান্ডে পাঠানো হলো তারা হলেন- নিউভিশন পরিবহনের বাসচালক মানিক মিয়া ও সহকারী ইব্রাহীম খলিল ইমন।

রিমান্ড আবেদনে বলা হয়, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শেরেবাংলা নগরের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে একজন রোগী দেখে বের হয়ে আসেন। এ সময় বাসটি পেছন থেকে তাকে বহনকারী গাড়িকে ধাক্কা দেয়। তবে এতে মন্ত্রীর কোনো ক্ষতি হয়নি। মামলার সুষ্ঠু তদন্ত, প্রকৃত রহস্য উদঘাটন এবং কী কারণে এ ঘটনা ঘটেছে তার প্রকৃত কারণ জানার এবং জন্য এ রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

উল্লেখ্য, শুক্রবার রাত ৯টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী শেরেবাংলা নগরের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে একজন রোগী দেখে বের হয়ে যাওয়ার সময় পেছন থেকে নিউভিশন পরিবহনের একটি বাস স্বরাষ্ট্রমন্ত্রীকে বহনকারী গাড়িকে ধাক্কা দেয়। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িতেই ছিলেন। তবে তার কোনো ক্ষতি হয়নি। ওই বাসটি চালাচ্ছিলেন চালকের সহকারী। তার ড্রাইভিং লাইসেন্স ছিল না। পরে ওই বাস এবং চালক ও সহকারীকে আটক করে শেরেবাংলা নগর থানায় সোপর্দ করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১