নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত হওয়া ১০৬ জন শ্রমিক পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪আগস্ট) সকালে শহরের উত্তর তেমুহনী ট্রাফিক চত্ত্বরে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আবু তাহের।
জেলা সিএনজিচালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, ট্রাফিক উপ-পরিদর্শক (টিআই) মামুন আল আমিন, সিএনজি মালিক সমিতির সভাপতি সেলিম রেজা মাহমুদ, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ভূঁইয়া, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, সহ-সভাপতি রাকিব পাটোয়ারী প্রমূখ।

জানা যায়, জেলার বিভিন্নস্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জনের প্রত্যেক পরিবারকে ২০ হাজার করে, আহত ৯১ জন শ্রমিককে ১০ হাজার ও ৫ হাজার টাকা করে সর্বমোট ৬ লাখ ৫০ হাজার টাকার অনুদান দেওয়া হয়।