আকাশবার্তা ডেস্ক :
সারাদেশে নিরাপদ সড়কের আন্দোলনের সময় ফেসবুকে মিথ্যা স্ট্যাটাস,‘উসকানিমূলক পোস্ট দিয়ে গুজব ছড়ানোর’ অভিযোগে ঢাকার ধানমণ্ডি এলাকার এক তরুণীকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার (১৬ আগস্ট) দিনগত রাতে রাজধানীর পশ্চিম ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে ওই তরুণীকে আটক করা হয়।
র্যাব-২ এর অপারেশন কর্মকর্তা রবিউল ইসলাম জানান, ফেসবুকে গুজব ছড়িয়ে উস্কানি দেওয়ার অভিযোগে ফারিয়া মাহজাবিন (২৮) নামের এক তরুণীকে আটক করা হয়েছে। এসময় একটি মোবাইল ফোন, একটি ফেসবুক আইডি প্রোফাইল এর প্রিন্ট কপি ও একটি অডিও ক্লিপ প্রিন্ট কপি উদ্ধার করা হয়েছে।
আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানায়, সে তার ব্যবহৃত ব্যক্তিগত মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে ফেসবুক আইডি মেসেঞ্জার হতে ছাত্র আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত ও দীর্ঘায়িত করে আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর উদ্দেশ্যে বিভিন্ন রকম স্ট্যাটাস ও উষ্কানি মূলক মিথ্যা তথ্য সম্বলিত আডিও ক্লিপ রেকড করে পোষ্ট করে আসছে।
বাস চাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর উদ্দেশ্যমূলকভাবে আন্দোলনরত শিক্ষার্থীদের সহিত সংহতি প্রকাশ করে ফেসবুকে বিভিন্ন ধরনের মিথ্যা, বানোয়াট ছবি, গুজব সংবাদ, বানোয়াট ভিডিও ভাইরাল, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভিন্ন খাতে নেওয়ার জন্য বিভ্রান্তমূলক স্ট্যাটাস প্রকাশ করে আসছে।
‘নিরাপদ সড়ক চাই’ এর পরিপ্রেক্ষিতে ছাত্রদের দাবীসমূহ মেনে নিলেও উক্ত আসামী, তাদের সহযোগী অন্যান্য সদস্যরা মিলে অন্যায়ভাবে বিক্ষোভ কর্মসূচী পরিচালনা এবং রাস্তায় সাধারন মানুষের উপর হামলা করার উদ্দেশ্যে অপতৎপরতা করে আসছে। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য যাচাই বাছাই করে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সূত্র : দৈনিক আমার সংবাদ