শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ করতে পারবে বিএনপি

আকাশবার্তা ডেস্ক : 


কিছু শর্ত বেঁধে দিয়ে দলের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী শনিবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিএনপিকে সমাবেশের মৌখিক অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বুধবার (২৯ আগস্ট) দুপুরে ডিএমপি কমিশনার মো. আসাদুজ্জামান মিঞা এ অনুমতি দেন। ফলে শনিবার (২৯আগস্ট) দুপুরের পর বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে পারবে দলটি।

ডিএমপি কার্যালয় থেকে বের হয়ে বিএনপির প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানী এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার আনোয়ার হোসেন বলেন, ‘বিএনপির আবেদন বিবেচনা করে আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি, তারা নয়াপল্টনে সমাবেশের অনুমতি পাবে। তাদের মৌখিকভাবে অনুমতি দেওয়া হয়েছে।’

এর আগে দলের চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুইয়া, কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ ডিএমপি কার্যালয়ে গিয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করেন।

দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১ সেপ্টেম্বর শনিবার বেলা ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অথবা সোহরাওয়ার্দি উদ্যানে সমাবেশ করার অনুমতি চেয়েছিল বিএনপি। সমাবেশে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন বলেও জানানো হয়।

এ্যানী বলেন, ‘আমরা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চেয়েছিলাম। কিন্তু পুলিশ আমাদের অনুরোধ করেছে নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে। পরে আমরা দলীয় কার্যালয়ের সামনেই সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি।’

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি: আগামী পহেলা সেপ্টেম্বর বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে দলটি। কর্মসূচির মধ্যে রয়েছে- পহেলা সেপ্টেম্বর ভোর ৬টায় নয়াপল্টনসহ দেশের সব বিএনপি কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন। বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে বিএনপি মহাসচিব এবং সিনিয়র নেতারা ফাতিহা পাঠ এবং পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। এছাড়া ২ সেপ্টেম্বর বিকেল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে বিএনপির সিনিয়র নেতা ও বুদ্ধিজীবীরা উপস্থিত থাকবেন।

এদিকে, দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির পক্ষ থেকে বিশেষ পোস্টার প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন দলের জ্যেষ্ঠ মহাসচিব।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১