বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

মাহবুব ইসিতে বিএনপির লিস্ট থেকে : তোফায়েল

আকাশবার্তা ডেস্ক : 


বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, নির্বাচন কমিশন গঠনের সময় বিভিন্ন রাজনৈতিক দল রাষ্ট্রপতিকে যেসব নাম পাঠিয়েছিল তাদের মধ্যে বিএনপির লিস্ট (তালিকা) থেকে মাহবুব তালুকদারকে নেওয়া হয়েছে।

আগামী জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএম ব্যবহার নিয়ে বিএনপির আপত্তির মধ্যে নির্বাচন কমিশনে এ সংক্রান্ত আলোচনায় ‘নোট অব ডিসেন্ট’ (আপত্তি) জানানোর পাশাপাশি নজিরবিহীনভাবে আলোচনা বর্জন করেছেন এই নির্বাচন কমিশনার।

বৃহস্পতিবার (৩০আগসট) এই বিষয়টি নিয়ে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের কাছে প্রতিক্রিয়া জানান বাণিজ্যমন্ত্রী।তিনি বলেন, ‘নির্বাচন কমিশন বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করে। তাতে মতবিরোধ হতেই পারে। আলাপ-আলোচনার মাধ্যমে তারা যে সিদ্ধান্ত নেবে সেটিই চূড়ান্ত। সরকার সেটি মেনে নেবে।’

এর আগেও নির্বাচন কমিশনের নানা উদ্যোগে ভিন্নমত জানিয়েছেন মাহবুব তালুকদার। আর তার অবস্থান বরাবরই গণমাধ্যমে বড় খবর হয়ে এসেছে।

তোফায়েল বলেন, ‘সার্চ কমিটির মাধ্যমে এই ইসি (নির্বাচন কমিশন) গঠিত হয়েছে। এটি গঠনের সময় বিএনপিও নাম দিয়েছিল। মাহবুব তালুকদারের নাম দিয়েছিল বিএনপি।’

মাহবুবকে বিএনপির পছন্দের হওয়াটাকে অবশ্য ‘বড় বিষয়’ হিসেবে দেখছেন না তোফায়েল। তিনি বলেন, ‘আমি মনে করি নির্বাচন কমিশনাররা সবাই দক্ষ ও নিরপেক্ষ।’

ইভিএম নিয়ে ভাবনা জানতে চাইলে আওয়ামী লীগের বর্ষীয়ান এই নেতা বলেন, ‘ইভিএম ব্যবহার সরকারের নয়, ইসির সিদ্ধান্ত। সিলেট, রাজশাহীসহ বিভিন্ন সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহার হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশেই ইভিএম ব্যবহার করা হয়। তবে বিএনপি এই নির্বাচন কমিশন গঠনের দিন থেকেই তার বিরোধিতা করছে। তারা যেকোনও ভালো কাজেরই বিরোধিতা করে, সমালোচনা করে।’

পুরোপুরি বিতর্কমুক্ত নির্বাচন করা সম্ভব নয় বলেও মনে করেন তোফায়েল। তিনি বলেন, ‘পৃথিবীর এমন একটি দেশের নাম বলুন যেখানে নির্বাচন হওয়ার পর বিতর্ক ওঠেনি। এটি একটি স্বাভাবিক ঘটনা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১