বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

নিরাপদ সড়কের দাবি ১৬ কোটি মানুষের : সাঈদ খোকন

আকাশবার্তা ডেস্ক : 


ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, সড়কে যেসব ঘটনা ঘটছে সেগুলো অত্যন্ত হৃদয়বিদায়ক। আমাদের বিবেককে নাড়া দেয়। নিরাপদ সড়কের দাবি শুধু শিক্ষার্থীদের নয়, এ দাবি ১৬ কোটি মানুষের।

শুক্রবার (৩১আগস্ট) মহানগর নাট্যমঞ্চে ব্যবসায়ীদের সমন্বয়ে শাহবাগ থানা ২০নং ওয়ার্ডের পক্ষ থেকে জাতীয় শোকদিবস উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাঈদ খোকন বলেন, সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। এর পাশাপাশি জনগণকে সচেতন হতে হবে। এছাড়াও গাড়ি চালক ও এর সহযোগীদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। যেন সড়কে অসুস্থ প্রতিযোগিতা আর না করে।

মেয়র বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে গণতান্ত্রিক উপায়ে বিএনপি আন্দোলন করতে পারে। কিন্তু আন্দোলনের নামে কোনও বিশৃঙ্খলা করলে, মানুষের গায়ে হাত দিলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে। জনগণকে সঙ্গে নিয়ে বিএনপির কালো হাত ভেঙে দেওয়া হবে। এজন্য আওয়ামী লীগ প্রস্তুত রয়েছে।

সাঈদ খোকন আরও বলেন, নতুন যে জোট হয়েছে সেটা বিএনপির নতুন ষড়যন্ত্রের জন্য বিকল্প জোট। তবে যত ষড়যন্ত্রই হোক, সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় ভোট দিয়ে নির্বাচিত করে অর্থনৈতিক মুক্তি ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে হবে। এটা সবার দায়িত্ব। ব্যবসায়ীসহ সবার প্রতি আমি আহ্বান জানাই, এ দায়িত্বটা আপনারা পালন করবেন।

ব্যবসায়ী সমন্বয় পরিষদের নেতা আবজাল হোসেন এমপির সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, শাহবাগ থানা আওয়ামী লীগের সভাপতি জিএম আতিকুর রাহমান, ৩৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল আওয়াল প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১