বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ ইং ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

নয়াপল্টনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ চলছে

আকাশবার্তা ডেস্ক : 


বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি শনিবার ( ০১ সেপ্টেম্বর) গৌরবের চার দশকে পা রাখলো। আজ দলটির ৪০তম প্রতিষ্ঠা দিবস। ১৯৭৮ সালের পয়লা সেপ্টেম্বর প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদীদের ‘যূথবদ্ধ শক্তিমঞ্চ’ হিসাবে এই দল গঠন করেন। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে দুপুর ২টায় এ সমাবেশ শুরু হয়।

শনিবার (১ আগস্ট) সমাবেশ শুরুর ৩ ঘণ্টা আগেই সকাল ১১টা থেকে নয়াপল্টন কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন ঢাকা ও আশেপাশের বিভিন্ন এলাকা থেকে আসা বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। নেতাকর্মীদের ভিড়ে বেলা সাড়ে ১১টার মধ্যে নয়াপল্টন কার্যালয়ের সামনের সড়কের একপাশ বন্ধ হয়ে যায়। দুপুর দেড়টার পর সড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিএনপির নেতাকর্মীরা সমাবেশস্থলে খালেদা জিয়ার মুক্তি এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে থেমে থেমে স্লোগান দিচ্ছেন। তাদের হাতে রয়েছে প্লেকার্ড, পোস্টার, ফেস্টুন, হেডার, ধানের শীষের রেপ্লিকা, গ্রেপ্তার, আহত ও নিহত নেতাকর্মীদের ছবি সংবলিত পোস্টার-ব্যানার।

এদিকে, পুলিশের বেঁধে দেওয়া শর্ত অনুযায়ী ফকিরেরপুল মোড় থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত মাইক লাগিয়েছে বিএনপি। এ জায়গার মধ্যেই সমাবেশের কার্যক্রম সীমাবদ্ধ রাখার বাধ্যবাধকতা রয়েছে বিএনপির। তবে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতির কারণে বেঁধে দেওয়া জায়গা এবং সময়ের মধ্যে সীমাবদ্ধ থাকছে না বিএনপির সমাবেশ। হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতির ফলে এরইমধ্যে ডিএমপির দেওয়া বেশিরভাগ শর্ত ভেঙেছে বিএনপি।

সমাবেশ উপলক্ষে আশেপাশের এলাকায় দায়িত্ব পালন করছেন- পুলিশের বিপুল সংখ্যক সদস্য। যে কোনো পরিস্থিতি সামাল দিতে তারা প্রস্তুত। প্রস্তুত রয়েছে জলকামান, প্রিজন ভ্যান, এপিসিসহ পুলিশের অন্যান্য লজিস্টিক ট্যুলস অ্যান্ড ইকুইপমেন্ট।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই সমাবেশে এরই মধ্যে হাজির হয়েছেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ড. মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস-চেয়ারম্যান রুহুল আলম চৌধুরী, আলতাফ হোসেন চৌধুরী, শামসুজ্জামান দুদু, ডা: এ জেড এম জাহিদ হোসেন, আহমেদ আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, তৈয়মুর আলম খন্দকার, ফরহাদ হালীম ডোনার, যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন, খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান মো. সালাউদ্দীন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, সহ-সভাপতি নবী উল্লাহ নবী, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হেলেন জেরীন খান, যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোর্তাজুল করিম বাদরু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, সহ-সভাপতি গোলাম সরোয়ার,মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, সাধারণ সম্পাদক সাদেক খান, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনসহ অন্যরা।

ফেলে আসা ৩৯ বছরে সংঘাত-বিক্ষোভ, জনপ্রিয়তা আর চড়াই-উত্রাইয়ের পথপরিক্রমায় বিএনপি এখন দেশের অন্যতম শীর্ষ রাজনৈতিক দল। উন্নয়ন-উত্পাদনের আধুনিক রাজনীতিকে মূল প্রতিপাদ্য করে ১৯ দফা কর্মসূচির আলোকে মোটে পাঁচ মাসের মাথায় ১৯৭৯ সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২০০টি আসন লাভ করে। বিএনপি অচিরেই এ দেশের মানুষের ’বাংলাদেশি’ রাজনৈতিক দর্শনের নিয়ামক শক্তিতে রূপান্তরিত হয়।

এ দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমান দেশকে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড় করাতে শুরু করেন। এক পর্যায়ে দেশি-বিদেশি ষড়যন্ত্রে তার প্রাণ হরণ করা হয়। কালযাত্রায় বিএনপি দেশ শাসন করেছে ১৮ বছর। তিনবার প্রধানমন্ত্রী হবার গৌরব অর্জন করেন দলটির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

সর্বশেষ ২০০১ সালের ১ অক্টোবর জাতীয় নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হয়ে ক্ষমতায় আসে। পাঁচ বছরের দায়িত্ব পালন শেষে ২০০৬ সালের অক্টোবরে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দেয়। ১/১১ এর পটবদলের পর বিএনপিকে প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়তে হয়। ২০১৪ সালের সর্বশেষ জাতীয় নির্বাচন বর্জন করে বিএনপি। এই সরকারের গত প্রায় দশ বছরে রাজপথের আন্দোলনে বিএনপির কোন সাফল্য নেই।

প্রতিষ্ঠার পর বর্তমানে সবচেয়ে কঠিন সময় পার করছে বিএনপি। বেগম খালেদা জিয়া একটি দুর্নীতির মামলায় ৫ বছর সাজাপ্রাপ্ত হয়ে বর্তমানে কারাগারে। তার নামে মামলা হয়েছে ৩৫টির বেশি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে। তার দিক-নিদের্শনা, পরামর্শ নিয়ে সিনিয়র নেতারা দল পরিচালনা করছেন। তারেক রহমানের নামে শতাধিক মামলা দেওয়া হয়েছে। ছোট-বড় সব নেতার নামে অসংখ্য মামলা। শীর্ষস্থানীয় প্রায় সব নেতাকে একাধিকবার কারাগারে যেতে হয়েছে। এমন কঠিন রাজনৈতিক পরিস্থিতির মধ্যে বিএনপি আজ তার ৪০তম প্রতিষ্ঠা দিবস পালন করছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১