রবিবার ১লা মার্চ, ২০২৬ ইং ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

চন্দ্রগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

প্রতিনিধি, চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) :


লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানাধীন বসুদুহিতা থেকে ইয়াবাসহ হামিদুর রহমান জিসান (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে বসুদুহিতা-বড়ভল্লবপুর সড়কের আউয়াল মেম্বারের বাড়ির পাশে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জিসান বড়ভল্লবপুর গ্রামের ডাক্তার জয়নাল আবেদীনের পুত্র। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানার এসআই জাকির হোসেন, এএসআই মিজানুর রহমান, এএসআই আলাউদ্দিন, এএসআই হানিফ খাঁনসহ সঙ্গীয় ফোর্স বড়ভল্লবপুর এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ী জিসান ইয়াবা বিক্রির উদ্দেশ্যে জনৈক আউয়াল মেম্বারের বাড়ির পাশে অবস্থান করছিল। পরে পুলিশ ৫৬ পিস ইয়াবাসহ হামিদুর রহমান জিসানকে হাতেনাতে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন। অন্যান্য আসামিরা পালিয়ে যায় বলেও পুলিশ জানায়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তারকৃত জিসান ও তার সহযোগিদের আসামি করে মামলা দায়ের হয়েছে।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১