বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

২০ দিনের মধ্যেই অর্ন্তবর্তী সরকার : অর্থমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক : 


অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ২০ দিনের মধ্যেই স্বল্প পরিসরে অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা বুধবার (০৫ সেপ্টেম্বর ) সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এলে মুহিত এ কথা বলেন। সাক্ষাৎ অনুষ্ঠানে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

অর্থমন্ত্রী বলেছেন, আগামী ২০ দিনের মধ্যে অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। তবে তা (প্রধানমন্ত্রী) শেখ হাসিনার মডেল অনুযায়ী হবে। তাকে প্রধান করে স্বল্পসংখ্যক মন্ত্রী নিয়ে এ সরকার হবে।

তিনি বলেন, আগামী ২৭ ডিসেম্বর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশন চিন্তা করছে। এবার নির্বাচন ফেয়ার (সুষ্ঠু) হবে। বিএনপি না এলে তারা শেষ হয়ে যাবে।

ইভিএম (ইলেকট্রিক ভোটিং মেশিন) ছাড়া নির্বাচন কখনোই পুরোপুরি সুষ্ঠু করা সম্ভব নয় মন্তব্য করেন মন্ত্রী বলেন, নির্বাচন কমিশনে অনেক সংস্কার হয়েছে। এবার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।

এদিকে বিএনপি বলছে, তাড়াহুড়ো করে সংবিধান সংশোধনের নামে সরকার দেশে একদলীয় বাকশাল কায়েম করতে চাচ্ছে৷ অন্তর্বতী সরকারের নামে মাহাজোট সরকার তাদের অধীনেই নির্বাচন করতে চাইছে৷ কিন্তু অন্তর্বতী সরকার বিএনপি মানবেনা৷ নির্বাচন হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে৷

তবে সংবিধান বিশেষজ্ঞরা বলেছেন, অন্তর্বর্তী সরকার যদি শুধু দৈনন্দিন কাজ করে তাহলে এ ব্যবস্থা ভাল৷

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১