রবিবার ১লা মার্চ, ২০২৬ ইং ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

সাইকেলের সিটের নিচে ইয়াবা, মাদক ব্যবসায়ী আটক

আকাশবার্তা ডেস্ক : 


বরিশালে অভিযান চালিয়ে ১ হাজার ৫২০ পিস ইয়াবাসহ মো. ফরিদ মাঝি (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮ এর সিপিএসসি কোম্পানির সদস্যরা। শনিবার (০৮ সেপ্টেম্বর) সকালে ভোলা জেলার লালমোহন থানা এলাকায় থেকে তাকে আটক করেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-৮।এসময় ইয়াবা বহনে ব্যবহৃত একটি বাইসাইকেলও জব্দ করা হয়েছে। আটক মো. ফরিদ মাঝি ভোলার চরফ্যাশন এলাকার পূর্ব মাদ্রাজ এলাকার বাসিন্দা মৃত আব্দুল কাদের মাঝির ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে একজন মাদক বিক্রেতা বাইসাইকেলে করে ইয়াবা নিয়ে ভোলা জেলার লালমোহন থেকে ডাওরী বাজারের দিকে আসছে। এ খবরের ভিত্তিতে গতকাল শুক্রবার (০৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে বরিশাল র‌্যাব-৮ এর সিপিএসসি কোম্পানির একটি দল ওই এলাকায় অভিযান চালায়।

এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ফরিদ মাঝিকে বাইসাইকেলসহ আটক করা হয়। পরে তার দেয়া তথ্যানুযায়ী সাইকেলের সিটের নিচে ফ্রেমের পাইপের মধ্য থেকে একটি নীল রংয়ের পাতলা লম্বা পলিপ্যাক থেকে ১ হাজার ৫২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ফরিদ জানায়, সে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ভোলা জেলার লালমোহন থানাসহ অন্যান্য থানা এলাকায় পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে।

এ ঘটনায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মো. আল মামুন শিকদার বাদী হয়ে লালমোহন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১