শনিবার ১৮ই জুলাই, ২০২৬ ইং ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

না জিতলে আমাদের অস্তিত্ব থাকবে না : এইচ টি ইমাম

আকাশবার্তা ডেস্ক : 


প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাইবার যুদ্ধ হবে। দলীয় নেতাকর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার থাকতে হবে। ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে ছাত্র, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগসহ সর্বস্তরের নেতাকর্মীদের পাল্টা জবাব দিতে হবে।

তিনি বলেন, বাঁশের কেল্লার মতো নানা আইডি ব্যবহার করে দেশের বাইরে থেকে সরকারের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। মানুষকে বিভ্রান্ত করতে মিথ্যাচার করা হচ্ছে। তারা যদি মিথ্যা এক একটি লেখে, আপনার ১০টি জবাব লিখুন। আপনারা কেন পিছিয়ে থাকবেন। আগামী নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংঘাতিক লড়াই হবে। আপনাদের প্রস্তুত থাকতে হবে।

গতকাল শনিবার দুপুরে যশোর জেলা পরিষদ মিলনায়তনে (বিডি হল) জেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনের সভাপতিত্বে কর্মীসভায় এইচটি ইমাম আরও বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে। আমাদের অস্তিত্ব থাকবে না। তাই এই নির্বাচন আমাদের অস্তিত্বের লড়াই। এই লড়াইয়ে আমাদের জিততে হবে। জেতার জন্য আপনারা কাজ করুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রাখুন।

তিনি যাকে মনোনয়ন দেবেন, তার পক্ষে কাজ করতে হবে। ঐক্যবদ্ধভাবে কাজ না করলে বিজয় আসবে না। এইচ টি ইমাম বলেন, প্রত্যেক নির্বাচনী এলাকার প্রার্থীদেরকে প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং এজেন্টদের তালিকা তৈরি করতে হবে। তাদেরকে চিনে রাখতে হবে। সরকারি কর্মকর্তার বাইরে এনজিও কিংবা ধর্মীয় প্রতিষ্ঠানের কাউকে নির্বাচনী দায়িত্ব পালন করতে দেবে না নির্বাচন কমিশন। প্রার্থীকে একজন প্রধান নির্বাচনী এজেন্ট দিতে হবে। আর প্রার্থীদেরকে ভোটারদের ঘরে ঘরে যেতে হবে। নৌকার পক্ষে ভোট চাইতে হবে। সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরতে হবে।

কর্মীসভায় বিশেষ অতিথি ছিলেন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা দুর্বল নয়। তাদেরকে দমনে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় না আসলে আমাদের অস্তিত্ব থাকবে না। তাই আগামী নির্বাচনে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে।

সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু। অনুষ্ঠান সঞ্চালনা করেন- জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু। কর্মীসভায় জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সূত্র : দৈনিক আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১