বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

মানবিক রাষ্ট্র গড়তে বিএনপির কাছে দুই বছর চায় যুক্তফ্রন্ট

আকাশবার্তা ডেস্ক : 


অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে পারলে মানবিক রাষ্ট্র তৈরির জন্য বিএনপি’র কাছে প্রথম দুই বছর সময় চায় যুক্তফ্রন্ট। এমনটাই জানালেন নবগঠিত জোট যুক্তফ্রন্টের নেতারা। তারা বললেন, সরকার চাইলেই ইচ্ছেমতো আর নির্বাচন করতে পারবে না। পদত্যাগ করেই তাদের নির্বাচন দিতে হবে। রাজনৈতিক স্বেচ্ছাচারিতা বন্ধ করে, সংসদ ও সরকারের মধ্যে ভারসাম্য আনতে, আওয়ামী লীগ-বিএনপি’র বাইরে তৃতীয় ধারা গড়তে কাজ করছে, যুক্তফ্রন্ট।

বর্তমান সরকার গণবিরোধী অভিযোগ কোরে, বৃহত্তর ঐক্য গড়তে, ইতোমধ্যে কাজ শুরু করেছে জোট। নিজেদের বেশিরভাগ দাবির সঙ্গে মিল থাকায় বিএনপি’র সঙ্গে এক হয়ে কাজ করতেও আগ্রহী তারা। যুক্তফ্রন্টের সব দাবির সঙ্গে একমত হতে না পারলেও বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে অংশ নিচ্ছেন, বিএনপি ও জোট নেতারা।

এ বিষয়ে কথা হয় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব। মুক্তিযুদ্ধে অসামান্য অবদান এ রাখা এ নেতা বলেন, রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে যুক্তফ্রন্ট কাজ করছে।তিনি বলেন, নির্বাচন নিয়ে সরকারকে তার একরোখা মনোভাব বদলাতে হবে। তা না হলে যুক্তফ্রন্টও কঠোর অবস্থানে যাবে।

তবে কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হতে চায় না নতুন জোট- এমনটা জানালেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।  ডাকসুর সাবেক এই ভিপি জানালেন, ক্ষমতার বিকেন্দ্রীকরণই যুক্তফ্রন্টের অন্যতম লক্ষ্য। তিনি বলেন, জাতীয় স্বার্থে স্বাধীনতাবিরোধী শক্তিকে বাদ দিয়ে অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক দলগুলোর ঐক্য জরুরি।

সূত্র : আরটিভি অনলাইন

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১