সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ ইং ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

নোয়াখালীতে প্রাইভেটকার ধাক্কায় নিহত ১

নোয়াখালী প্রতিনিধি  :


নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নে প্রাইভেটকারের ধাক্কায় মো. বেলাল হোসেন (৪০) নামে এক সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। সোমবার (১০ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে বেগমগঞ্জ-সোনাইমুড়ী সড়কের বগাদিয়া দক্ষিণ ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. বেলাল হোসেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার দাসপাড়া এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে চৌমুহনী থেকে একটি অটোরিকশা সোনাইমুড়ীর উদ্দেশে ছেড়ে আসে। পথে অটোরিকশাটি বগাদিয়া দক্ষিণ ব্রিজের উপর উঠলে একটি প্রাইভেটকার তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এসময় আত্মরক্ষার্থে চালক অটোরিকশা থেকে লাফ দিলে প্রাইভেটের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি খাদে পড়ে যায়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০