মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ ইং ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে বিনামূল্যে রিকশা, ভ্যান ও সেলাই মেশিন পেল দরিদ্র ৬২ পরিবার

রাকিব হোসেন আপ্র :


লক্ষ্মীপুরের রায়পুরে গ্রামীণ দরিদ্র পরিবার গুলোকে স্বাবলম্বী করার লক্ষ্যে বিনামূল্যে রিকশা, ভ্যান গাড়ী ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। রোববার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রাখালিয়া বাজারে সার্বিক গ্রাম উন্নয়ন ভিশন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সমবায় সমিতির উদ্যোগে এ আয়োজন করা হয়। এসময় মুক্তিযোদ্ধাসহ ৬২ পরিবারকে রিকশা, ভ্যান গাড়ী ও সেলাই মেশিন দেওয়া হয়েছে।

জেলা পরিষদের সদস্য ও সমবায় সমিতির সভাপতি এবিএম ইয়াহিয়া বিন জাকারিয়া মামুনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। বিশেষ অতিথি ছিলেন, সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ জালাল কিসমত, চরমোহনা ইউপি চেয়ারম্যান শফিক পাঠান, দক্ষিণ চরবংশী ইউপি চেয়ারম্যান আবু সালেহ মো. মিন্টু ফরায়েজি, আওয়ামী লীগ নেতা আব্বাস উদ্দিন পাটওয়ারী, মো. নুর নবী, জাকির হোসেন নোমান, স্বেচ্ছাসেবকলীগ নেতা তানভীর হায়দার চৌধুরী রিংকু, ছাত্রলীগ নেতা মারুফ বিন জাকারিয়া, জাহিদ হাসান শুভ ও তারেক আজিজ জনি প্রমুখ।

বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে। সরকারের এই উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা খুবই প্রয়োজন। দরিদ্র পরিবার গুলোকে স্বাবলম্বী করার জন্য এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এর ধারাবাহিকতায় মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব হবে। এভাবে সমাজে ধনী-গরীব বৈষম্য দূর হবে।

সার্বিক গ্রাম উন্নয়ন ভিশন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সমবায় সমিতি রায়পুর উপজেলার একটি সংগঠন। সংগঠনটির উদ্যোগে গ্রামের অস্বচ্ছল ও দরিদ্র পরিবার গুলোকে স্বাবলম্বী করার প্রচেষ্টায় আজ ৫০ টি সেলাই মেশিন, ৬ টি রিকশা ও ৬ টি ভ্যান গাড়ী বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১