শনিবার ১৮ই জুলাই, ২০২৬ ইং ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

চন্দ্রগঞ্জে জোড়াখুন মামলার আসামিসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিশেষ প্রতিনিধি :
লক্ষ্মীপুরে জোড়াখুন মামলার চার্জসীটভুক্ত আসামিসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। শনিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এরআগে শুক্রবার রাতে চন্দ্রগঞ্জ থানাধীন চরচামিতা এলাকা থেকে ৫০ পিস ইয়াবা ও ১টি মোটরসাইকেলসহ তাদেরকে গ্রেফতার করা হয়। তারা হলেন, বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউপির চৌপল্লী গ্রামের মৃত মোবারক উল্লার পুত্র লোকমান হোসেন (৪৯) ও চরচামিতা গ্রামের আব্দুস সহিদের আমিনের পুত্র আব্দুর রহমান প্রকাশ বাবুল (৪০)।
পুলিশ জানায়, চরচামিতা এলাকার বাবুলের খানকা বাড়ির ছাদে মাদক বেচাকেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানার এসআই মোতাহার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় ৫০ পিস ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামাদি এবং একটি মোটরসাইকেলসহ লোকমান হোসেন ও আব্দুর রহমান প্রকাশ বাবুলকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা যায়, ২০১৪ সালে ৫ জানুয়ারীর নির্বাচনের সময় সরকার বিরোধী আন্দোলনে নোয়াখালীর চৌমুহনীতে বিজিবির সাথে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় গুলিতে দুইজন নিহত হয়। ওই ঘটনায় বেগমগঞ্জ থানায় দায়েরকৃত মামলায় লোকমান হোসেন (৫০) চার্জসীটভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়াও লোকমান হোসেনের বিরুদ্ধে নোয়াখালী ও লক্ষ্মীপুরের বিভিন্ন মাদক স্পটে ইয়াবাসহ মাদকদ্রব্য সরবরাহ করার অভিযোগ রয়েছে। শুক্রবার রাতে চরচামিতা এলাকায় ইয়াবা বেচাকেনার সংবাদ পেয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা, মাদক সেবনের সরঞ্জামাদি এবং একটি মোটরসাইকেলসহ তাদেরক আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।
এলাকাবাসী জানায়, লোকমান দীর্ঘদিন যাবত বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর, আমানউল্যাপুর, বাংলাবাজার এবং লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানাধীন চন্দ্রগঞ্জ ইউনিয়ন, হাজিরপাড়া, বটতলী, মান্দারীসহ কয়েকটি ইউনিয়নের বিভিন্ন স্পটে মাদক সরবরাহ করে আসছিল। দলীয়ভাবে লোকমান বিএনপির নেতা হলেও বর্তমান সরকার দলীয় নোয়াখালীর প্রভাবশালী কতিপয় নেতার শেল্টারে মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্ম করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কেউ তার অপকর্মের প্রতিবাদ করলে লোকমান অস্ত্রসস্ত্র নিয়ে ওই লোকের উপর হামলা চালায়। এতে ভয়ে অনেকে তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায়না।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া নোয়াখালীর জোড়াখুন মামলার চার্জসীটভুক্ত আসামি লোকমানসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১