বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে অপহরণ নাটকের কথিত ভিকটিম উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অপহরণ নাটকের কথিত ভিকটিম সাইফুল ইসলাম পরাগকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত ভিকটিম পরাগ (৩১) চন্দ্রগঞ্জ থানাধীন মটবী গ্রামের নুরুল আমিনের ছেলে। সোমবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে ঢাকার কেরানীগঞ্জ থানার ওয়াজপুর থেকে তাকে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, কথিত ভিকটিম সাইফুল ইসলাম পরাগ উদ্ধারের পর জিজ্ঞাসাবাদে জানিয়েছে বটতলী এলাকার তুলাতলি আদর্শ সমবায় সমিতি লিমিটেড নামক প্রতিষ্ঠানের সেক্রেটারী সে নিজে এবং তার বড় ভাই ফখরুল ইসলাম ফারুক সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছিল। দায়িত্ব পালনকালে ১২০ জন সদস্যের আমানতের প্রায় ১ কোটি টাকা ফেরৎ দিতে না পারায় বিগত ২০১৭ সালের ১৫ এপ্রিল তারিখে আত্মগোপন করে পরাগ। দীর্ঘ সময় আত্মগোপনে থেকে প্রথমে চট্টগ্রাম ও পরে ঢাকা সদরঘাটে বৈদ্যুতিক কাজের প্রশিক্ষণ নিয়ে কেরানীগঞ্জের ওয়াজপুর এলাকায় বৈদ্যুতিক মিস্ত্রির কাজ করছিল।

এ দিকে আত্মগোপনের পর সাইফুল ইসলাম পরাগ অপহরণ হয়েছে মর্মে তার বাবা নুরুল আমিন ওই বছরের ২১ এপ্রিল তারিখে লক্ষ্মীপুর আদালতে একটি অভিযোগ দায়ের করেন। পরে বিজ্ঞ আদালতের আদেশে চন্দ্রগঞ্জ থানায় মামলাটি রুজু করা হয়। মামলা নং-১২, তারিখ ২১/০৪/২০১৭ইং। এতে ওই এলাকার সিরাজ (৩৫), শাহজাহান (৪০), উভয় পিতা-জয়নাল আহাম্মদ, সাং-মটবী, মোঃ হানিফ (৫৮), পিতা-মৃত উদ্দিম আলী, সাং-বটতলী, কবির (৩৬), পিতা-জয়নাল আহাম্মদ, সাং-মটবী, সর্বথানা-চন্দ্রগঞ্জ এবং অজ্ঞাত আরো ২/৩ জনসহ ৭ জনকে আসামি করা হয়।

এরপর দীর্ঘ তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা চন্দ্রগঞ্জ থানার এসআই অসীম চন্দ্র ধর, এসআই মজিবুর রহমানসহ সঙ্গীয় ফোর্স কথিত ভিকটিম সাইফুল ইসলাম পরাগকে ঢাকার কেরানীগঞ্জ থেকে উদ্ধার করেন। এর মধ্যদিয়ে সাইফুল ইসলাম পরাগ অপহরণ নাটকের অবসান হয়।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত কথিত ভিকটিমকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।

এএইচ/এবি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১