সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ ইং ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচন : ভোটগ্রহণ চলছে

আন্তর্জাতিক ডেস্ক :


সাম্প্রতিক বছরগুলোতে মালদ্বীপে রাজনৈতিক অস্থিরতা চলছে। এরই মধ্যে ভারত মহাসাগরে অবস্থিত এই দ্বীপপুঞ্জটিতে বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ।

মালদ্বীপে বেশ প্রভাব রয়েছে ভারত ও চীনের। বর্তমান প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন চীনপন্থী এবং তার বিরোধী ইব্রাহিম মোহামেদ সোলিহ ভারত এবং পশ্চিমাপন্থী হিসেবে পরিচিত। আর তারই জের ধরে নির্বাচনকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র।

মালদ্বীপের গণতান্ত্রিক অবস্থার উন্নতি না ঘটলে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র টার্গেটেড নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে। এদিকে, নির্বাচনের আগে বিরোধী দলের সদরদপ্তরে অভিযান চালিয়েছে পুলিশ।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশটির সুপ্রিম কোর্ট নয় বিরোধীদলীয় নেতার বিরুদ্ধে অভিযোগ বাতিল করে দেয়। তাদের মধ্যে রয়েছে মালদ্বীপের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদও। ২০১২ সালে নাশিদকে ক্ষমতাচ্যুত করা হয়। কিন্তু আদালতের ওই রায়ের পর প্রেসিডেন্ট ইয়ামিন জরুরি অবস্থা জারি করেন এবং সিদ্ধান্ত পরিবর্তন করতে দুইজন বিচারককে গ্রেফতারের নির্দেশ দেন।

এদিকে, প্রেসিডেন্ট ইয়ামিনের এ ধরনের পদক্ষেপকে আগামী পাঁচ বছরের জন্য ক্ষমতায় যাওয়ার চিহ্ন হিসেবে দেখা হয়। এরপর ওয়াশিংটন, লন্ডন এবং দিল্লি তার শাসনের সমালোচনা করে।

সূত্র : বিবিসি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০