সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ ইং ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

৪ সন্তানের জননীকে ধর্ষণ, চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

আকাশবার্তা ডেস্ক : 


সিলেট সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি হারুনুর রশিদের (৪৮) বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার বেলা আড়াইটায় নিজ কার্যালয়ের দুই তলায় সেলাই মেশিন দেওয়ার প্রলোভন দেখিয়ে চেয়ারম্যান তাকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ ওই গৃহবধূর। চার সন্তানের জননী ভুক্তভোগী নারী (২৮) থানায় অভিযোগ দাখিল করেছেন।

ধর্ষণের শিকার নারীর ভগ্নিপতি উপজেলার দুবলার চরের মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, তার শ্যালিকা সেলাই মেশিন নেওয়ার জন্য কয়েকদিন আগে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কাছে যান। চেয়ারম্যান ওই নারীকে ভোটার আইডি কার্ডসহ মঙ্গলবার বেলা আড়াইটায় কার্যালয়ে যাওয়ার পরামর্শ দেন। মঙ্গলবার সেখানে গেলে ওই নারীকে চেয়ারম্যান তার অফিসের দোতলায় গিয়ে অপেক্ষা করতে বলেন। কয়েক মিনিট পর চেয়ারম্যান দোতলায় উঠে তাকে ধর্ষণ করেন।

ধর্ষণের শিকার নারীর চিৎকার শুনে আশেপাশের কয়েকজন সেখানে যান। পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে। সেখানে তিনি বাদী হয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন।চেয়ারম্যানের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসী উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেছে।

থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় অভিযোগের প্রেক্ষিতে মামলা নেওয়া হয়েছে। নির্যাতিতার স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে। আসামি গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানান তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০