বুধবার ১৮ই মার্চ, ২০২৬ ইং ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ফ্লোরিডায় পালিত হলো দেশরত্ন শেখ হাসিনার ৭২তম জন্মদিন

ফ্লোরিডা থেকে সংবাদদাতা : 


ফ্লোরিডা স্টেট আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে উৎসব মূখর পরিবেশে পালিত হয়েছে ডিজিটাল বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন। অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ূ কামনা এবং তাঁর সরকারের ধারাবাহিকতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ফ্লোরিডা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ফুয়াদ জালাল এবং সঞ্চালনা করেন, সাধারণ সম্পাদক রাশেদ হোসেন।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক নওশাদ রহমান পবন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ফ্লোরিডা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ নাঈম খান দাদন। বক্তব্য রাখেন, ফ্লোরিডা স্টেট স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফতাব হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক সায়ম এবং মহিলা সাংগঠনিক সম্পাদক নিপা জালালসহ অন্যান্যরা।

মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। সবশেষে সংগীত পরিবেশন করেন, ফ্লোরিডার জনপ্রিয় সংগীত শিল্পী পাপ্পু আহমেদ এবং শোভন আনোয়ার।

আরইউএ/এবি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১