বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

কুশাখালীকে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে মারধর

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালীতে কর্মী সভা থেকে ডেকে নিয়ে আব্দুর রহমান সোহাগ নামের এক স্বেচ্ছাসেবকলীগ নেতাকে মারধরের অভিযোগ উঠেছে রাসেল হোসেনের বিরুদ্ধে। গত রোববার সন্ধ্যায় ওই ইউনিয়নের এ্যানি চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠের কর্মী সভায় এ ঘটনা ঘটে।

আহত সোহাগ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ১ম যুগ্ম আহবায়ক। অভিযুক্ত রাসেল স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল আমিনের ভাতিজা।

ঘটনার পর থেকে নলডগি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মো. রাসেল হোসেন নামের আরেক নেতা নিখোঁজ রয়েছেন।

আহত সোহাগ জানায়, সন্ধ্যায় স্বেচ্ছাসেবক লীগের কর্মী সভা চলাকালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিনের ইন্ধনে তার ভাতিজা রাসেল আমাকে সভার বাইরে ডেকে নিয়ে যায়। একপর্যায়ে অতর্কিতভাবে আমাকে মারধর করে। পরে আমার চিৎকারে লোকজন এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এ সময় ঘটনাস্থল থেকে রাসেল পালিয়ে যায়।
এ বিষয়ে অভিয্ক্তু চেয়ারম্যান ও কুশাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিনকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।

জানতে চাইলে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ বলেন, আহত সোহাগকে আমি হাসপাতালে দেখতে গিয়েছি। তাকে বেদম মারধর করেছে রাসেল। এনিয়ে আমরা প্রশাসনিকভবে ব্যবস্থা নিচ্ছি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১