শনিবার ১৮ই জুলাই, ২০২৬ ইং ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

নৌকার বিজয়ের আগ পর্যন্ত মাঠে থাকবে যুবলীগ

আকাশবার্তা ডেস্ক : 


আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনসচেতনতা বৃদ্ধি এবং বর্তমান সরকারের উন্নয়ন কর্মকা- তুলে ধরে নৌকার বিজয়ে ভোটের আগ পর্যন্ত মাঠে থাকবে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা। গতকাল রোববার বিকালে রাজধানীর এজিবি কলোনীর ঈদগাহ মাঠে ঢাকা-৮ আসনের নির্বাচনি এলাকায় মহানগর দক্ষিণ যুবলীগের আলোচনা সভা ও গণসংযোগে এমন ঘোষণা দেওয়া হয়। টানা সাতদিনের কর্মসূচির গতকাল ছিলো সমাপনি দিন।

সভায় নির্বাচনের আগ পর্যন্ত নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়ে যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেন, দুর্নীতি মামলার সাজাপ্রাপ্ত আসামি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইউনাইটেডের দাবি ছেড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হলেন কী ষড়যন্ত্র করার জন্য সে ব্যাপারে দেশবাসী ও সংগঠনের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। তিনি বলেন, বর্তমান সরকারের সময় দেশের মানুষ নিরাপদ ও শান্তিতে বসবাস করছে। অথচ বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিএনপি-জামায়াত একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় তাদের দেশবিরোধী সকল ষড়যন্ত্র নস্যাৎ হয়ে গেছে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম আশরাফ তালুকদার, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন এমপি, মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সংগঠনের সহ-সভাপতি মাইন উদ্দিন রানা, সোহরাব হোসেন স্বপন, সারোয়ার হোসেন মনা, আনোয়ার ইকবাল সেন্টু, সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভুইয়া, মাকসুদুর রহমান, দপ্তর সম্পাদক এমদাদুল হক এমরাদ প্রমুখ।

এদিকে সমাবেশকে কেন্দ্র করে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিয়ের নেতাকর্মীরা মিছিল নিয়ে আসতে থাকে। দুপুরের পরপরই সমাবেশের উপস্থিতি নির্ধারিত মাঠ অতিক্রম করে আইডিয়াল স্কুলের সামনের রাস্তা পর্যন্ত চলে আসে। পরে সভা শুরু হলে বক্তারা আগামী নির্বাচনে ‘গুরুত্বপূর্ণ ঢাকা-৮ আসনে’ আওয়ামী লীগের প্রার্থীকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানান।

তারা বলেন, এখানে দলীয় কার্যালয়, সচিবালয়, বিশ্ববিদ্যালয়, মেডিকেল বিশ্ববিদ্যালয়, বাণিজ্যিক এলাকায়। আন্দোলনের সব সূত্রপাত এই এলাকায় থেকেই হয়ে থাকে। সেকারণে একাদশ সংসদ নির্বাচনে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে দেখতে চাই। নেতাকর্মীদের হাতে ব্যানার-ফেস্টুনেও একই দাবি ছিলো। সমাবেশে ঢাকা-৮ নির্বাচনি এলাকার ৯টি ওয়ার্ড, ৫৪টি ইউনিট থেকে শত শত নেতাকর্মী মিছিল নিয়ে সমাবেশ স্থলে হাজির হন। এ নির্বাচনি এলাকা ছাড়াও পার্শ্ববর্তী এলাকা থেকেও নেতাকর্মীরা সেখানে আসেন।

সভাপতির বক্তব্যে ইসমাইল চৌধুরী সম্রাট বলেন, আমাদের মনে রাখতে হবে, বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সিদ্ধান্ত চূড়ান্ত। রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আগামীতে যাকে নৌকার প্রতীক দেবেন, তার পক্ষ নিয়ে কাজ করবে যুবলীগ। আমাদের একটাই লক্ষ্য প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে চতুর্থ বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার হাতে ক্ষমতা থাকলে দেশ এগিয়ে যাবে। মানুষের উন্নতি হবে। অন্যরা ক্ষমতায় আসলে দেশ পিছিয়ে যাবে। সন্ত্রাস-জঙ্গিবাদের উত্থান হবে। কাজেই শান্তির জন্য রাষ্ট্রনায়ক শেখ হাসিনার প্রার্থীকে বিজয়ী করতে ঢাকা দক্ষিণ যুবলীগ কাজ করবে।

সূত্র : দৈনিক আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১