বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

সারাবিশ্বে ৪৮ ঘণ্টা ইন্টারনেট বন্ধ থাকবে

টেক বার্তা ডেস্ক :


বিশ্বজুড়ে ইন্টারনেট ব্যবহারকারীদের আগামী ৪৮ ঘণ্টা জুড়ে ইন্টারনেট সংযোগ পেতে সমস্যা হতে পারে। মূল ডোমেইন সার্ভার ও এ সংশ্লিষ্ট নেটওয়ার্ক অবকাঠামো কিছু সময়ের জন্য বন্ধ থাকায় এই সমস্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে রাশিয়া টুডে।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, আগামী ৪৮ ঘণ্টায় মূল ডোমেইন সার্ভার নিয়মিত রক্ষণাবেক্ষণ (রুটিন মেইনটেন্যান্স) কাজ হবে। এতে ইন্টারনেট ব্যবহারকারীদের নেটওয়ার্ক সমস্যায় পড়তে হতে পারে।

ইন্টারনেট করপোরেশন ফর অ্যাসাইনড নেমস অ্যান্ড নাম্বারস (আইসিএএনএন) ওই রক্ষণাবেক্ষণের কাজ করবে। এই রক্ষণাবেক্ষণের মাধ্যমে ‘ক্রিপ্টোগ্রাফিক কি’ পরিবর্তন করা হয় যা ডোমেইন নেম সিস্টেম (ডিএনএস) বা ইন্টারনেট অ্যাড্রেস বুক সুরক্ষিত রাখতে সাহায্য করে।

আইসিএএনএন জানিয়েছে, বিশ্বজুড়ে সাইবার হামলার ঘটনা বেড়ে গেছে। এ ধরনের ঘটনা ঠেকাতে বা প্রতিরোধ করতে ক্রিপ্টোগ্রাফিক কি পরিবর্তন জরুরি। তাই ডোমেইন সার্ভার রক্ষণাবেক্ষণ করা হচ্ছে।

এক বিবৃতিতে কমিউনিকেশন রেগুলেটরি অথোরিটি বলেছে, ডোমেইন নেম সিস্টেম সুরক্ষিত রাখার জন্যই বিশ্ব জুড়ে ইন্টারনেট বন্ধ করা জরুরি। এতে ডিএনএস নিরাপদ ও স্থিতিশীল হবে। ইন্টারনেট পরিষেবা প্রদানকারীরা যদি প্রস্তুত না থাকেন, তা হলে কিছু সমস্যা হতে পারে। তবে যথাযথ ব্যবস্থা নিলে গ্রাহকদের সমস্যা অনেকটাই কমতে পারে।

বলা হচ্ছে, ইন্টারনেট ব্যবহারকারীরা কোনও ওয়েব পেজ অ্যাকসেস করতে বা অনলাইন লেনদেন করতে সমস্যায় পড়তে পারেন। পুরনো আইএসপি ব্যবহার করে থাকলে গ্লোবাল নেটওয়ার্ক অ্যাকসেস করার ক্ষেত্রেও সমস্যা বাড়তে পারে।

সূত্র : দৈনিক আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১