শনিবার ১৮ই জুলাই, ২০২৬ ইং ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

চেয়ারম্যান কি এতই ক্ষমতাধর যে আইন হাতে তুলে নেবেন? : হাইকোর্ট

আকাশবার্তা ডেস্ক :

চেয়ারম্যানের এত ক্ষমতা’ -মারপিট করার এখতিয়ার এবং আইন হাতে তুলে নেয়ার ঘটনায় এমন প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। আদালত বলেন, চেয়ারম্যান সাহেব এত ক্ষমতা কোথায় পেলেন? মারপিট করার এখতিয়ার কোথায় পেলেন? চেয়ারম্যান কি এতই ক্ষমতাধর যে আইন হাতে তুলে নেবেন? বিষয়টি সহজে ছাড়া হবে না।

গ্রাম্য সালিশে ফতোয়ার নামে বিচার বর্হিভূত শাস্তি প্রদানের ঘটনায় লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও একই উপজেলার চর মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বুধবার আদালত এসব কথা বলেন। এ সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।

আদালত তাদেরকে আগামী ৯ মার্চ আবারও আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে ১৪ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চেয়ারম্যান দাফতরিক দায়িত্ব পালন করেছেন কিনা, সে বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রতিবেদন দিতে বলেন। পাশাপাশি লক্ষ্মীপুরের বিচারিক আদালত থেকে ওই চেয়ারম্যানের নেয়া জামিনের নথিও তলব করা হয়।

হাইকোর্টের বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি একেএম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে এ বিষয়ে শুনানিতে অংশ নেন আইনজীবী এসএম রেজাউল করিম। চেয়ারম্যানের পক্ষে শুনানি করেন আবদুর রব চৌধুরী ও ভারপ্রাপ্ত কর্মকর্তার পক্ষে শুনানি করেন মোহাম্মদ ইব্রাহিম খলিল সোহেল। এছাড়া আদালতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ এস এম নাজমুল হক উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরমার্টিন ইউনিয়নের গ্রাম্য সালিশে ফতোয়ার নামে বিচার বর্হিভূত শাস্তি প্রদান সংক্রান্ত ঘটনায় স্বঃপ্রণোদিত রুল দেন হাইকোর্টের এই বেঞ্চ। ওই দিনই এ সংক্রান্ত একটি প্রতিবেদন আইনি সেবা দানকারী বেসরকারি সংস্থা ব্লাস্ট-এর আইন উপদেষ্টা ও পরিচালক এস এম রেজাউল করিম আদালতের নজরে আনলে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে এ রুল জারি করেন।

ফতোয়ার নামে গ্রাম্য সালিশে নারী ও পুরুষকে বিচার বর্হিভূত শাস্তি প্রদান কেন অবৈধ ও আইনগত কর্তৃত্ব বর্হিভূত ঘোষণা করা হবে না, তাও জানতে চাওয়া হয় রুলে। পাশাপাশি শাস্তি প্রদানকারী ওই চেয়ারম্যানের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না এবং লক্ষ্মীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলার কারণে কেন আইনগত পদক্ষেপ নেয়া হবে না তাও জানতে চাওয়া হয়।

আইনজীবী রেজাউল করিম বলেন, আজকে (বুধবার) চরমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কমলনগর থানার ওসি ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছিলেন। আদালত বলেছেন, এটিকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই। এখানে ফৌজদারী অপরাধ হয়েছে। সুতরাং এ দু’জনের ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে করা আবেদন গ্রহণ করেননি।

আগামী ৯ মার্চ (বৃহস্পতিবার) হাইকোর্ট পরবর্তী শুনানির তারিখ দিয়েছেন এবং সেই দিনও এ দু’জনকে হাজির হতে হবে বলে জানান এ আইনজীবী।

সূত্র : জাগোনিউজ২৪.কম

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১