মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ ইং ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

ফ্লোরিডায় ব্যাপক কর্মসূচির মধ্যদিয়ে অমর একুশে উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক :

ব্যাপক কর্মসূচির মধ্যদিয়ে অমর একুশে ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেট আওয়ামীলীগ ও যুবলীগ। এ উপলক্ষে ২১ ফেব্রুয়ারী স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় ফ্লোরিডা ডেলরে বিচে সেফরন এন্ড কারী রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত হয় একুশের আলোচনা সভা l

আলোচনা সভাপতিত্ব করেন, ফ্লোরিডা স্টেট আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ এমরান । ফ্লোরিডা স্টেট যুবলীগ সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন আহম্মদের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন, ফ্লোরিডা আওয়ামীলীগের প্রধান উপদেষ্টা প্রবীন আওয়ামীলীগ নেতা আমির আলী চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন, ফ্লোরিডা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এম রহমান জহির । সহ-সভাপতি ওসমান চৌধুরী অপু, সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান, কাজী হাবীব টিপু, রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা এ বি এম মোস্তফা, ফ্লোরিডা স্টেট যুবলীগ সভাপতি দয়ান চৌধুরী , সহ-সভাপতি আলী আক্কাস, হারুন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. খোরশেদ। এছাড়াও আলোচনা করেন, ফ্লোরিডার বৃহত্তর সাংস্কৃতিক সংগঠন একতারা ফ্লোরিডার সভানেত্রী রুবাইয়া রানু ।

তিনস্তরের অনুষ্ঠানে আলোচনায় উঠে আসে বাংলা ভাষার ঐতিহ্য ও ইতিহাস l এরপর শুরু হয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন । সকলে ফ্লোরিডা স্টেট যুবলীগকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এমন একটি দৃষ্টি নন্দন শহীদ মিনার ফ্লোরিডায় অবস্থিত বাঙ্গালীদের উপহার দেয়ার জন্য ।

আলোচনা ও শ্রদ্ধা নিবেদনের পর নৈশভোজ পরিবেশন করা হয় । শত শত নারী পুরুষ অনুষ্ঠানে উপস্তিতি ও শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে সমবেত হলে অনুষ্ঠানস্থল হয়ে উঠে যেন এক টুকরো বাংলাদেশ ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১