রবিবার ১লা মার্চ, ২০২৬ ইং ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

ফেনীতে শিশুর ওপর পাষবিক নির্যাতন : অভিনেত্রী আটক

আকাশবার্তা ডেস্ক : 


ফেনীতে ছয় বছরের এক শিশুর ওপর ভয়ংকর নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গৃহকর্ত্রী শাহানা আক্তারকে আটক করেছে পুলিশ। শরীরের বিভিন্ন জায়গায় ঝলসানো ক্ষত নিয়ে বর্তমানে ওই শিশুটি ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন। সদর উপজেলার শর্শদি ইউনিয়নের গজারিয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটেছে।

ভিকটিম শিশুটির নাম প্রিয়াংকা আক্তার। জোহরা বেগম নামে প্রতিবেশী এক নারী মঙ্গলবার বিকালে প্রিয়াংকাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। অভিযোগ পাওয়ার পর পুলিশ মধ্যরাতে কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে গৃহকর্ত্রী শাহানা আক্তার শাহেনীকে আটক করে।

জানা গেছে, প্রিয়াংকার বাবা-মা নেই। গৃহকর্ত্রী শাহানা আক্তার শিশুটিকে পালক আনেন। তবে পালক মেয়ে হলেও কারণে-অকারণে শিশুটির ওপর নির্যাতন চালাতেন তিনি।

প্রতিবেশী জোহরা বেগম জানান, শাহানা আক্তার বাংলা সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় করেন। ঢাকায় বসবাস করলেও গ্রামের বাড়িতে তার নিয়মিত যাতায়াত আছে। ‘কয়েক দিন আগে শাহানা ফেনীর বাড়িতে আসেন, প্রিয়াংকাও তার সঙ্গে আসে। সোমবার রাতে কোনো একসময় শিশুটির ওপর শাহানা নির্যাতন চালান।’

তিনি জানান, মঙ্গলবার বিকেলে শাহানার বাড়ি থেকে কান্নার শব্দ আসতে থাকায় স্বামীকে নিয়ে তিনি ওই বাসায় যান। সেখান থেকে প্রিয়াংকাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফেনী জেলা সদর হাসপাতালে ভর্তি করান।

প্রিয়াংকার বরাত দিয়ে জোহরা আরও বলেন, সোমবার রাতে লাঠি দিয়ে পেটানোর পর একপর্যায়ে শাহানা শিশুটির শরীরে গরম পানি বা তেলজাতীয় কিছু ঢেলে ঝলসে দেন। পরে তাকে ঘরে আটকে রেখে বেরিয়ে যান।

ফেনী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, জোহরা বেগম নামে প্রতিবেশী এক নারী মঙ্গলবার বিকেলে প্রিয়াংকাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। অভিযোগ পাওয়ার পর পুলিশ মধ্যরাতে কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে গৃহকর্ত্রী শাহানা আক্তারকে আটক করেন।

ফেনী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফৌজুল কবীর বলেন, শিশুটির শারীরিক অবস্থা ভালো নয়। শরীরের বিভিন্ন জায়গা ঝলসে যাওয়ায় ওর কিডনি ঝুঁকিতে রয়েছে। উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া দরকার। কিন্তু অভিভাবক না থাকায় আপাতত এখানেই চিকিৎসা দেয়া হচ্ছে।

সূত্র : দৈনিক আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১